কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১০:৩৯ এএম
আপডেট : ১০ জুন ২০২৫, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

বন্ধ ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শেষ হয়েছে পবিত্র হজের সব আনুষ্ঠানিকতা। এবার ওমরাহ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। খবর খালিজ টাইমসের।

সোমবার (০৯ জুন) সৌদি কর্তৃপক্ষ ঘোষণা দেয় মঙ্গলবার (১০ জুন) থেকে আবারও ওমরাহ ভিসা দেওয়া শুরু হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে হজযাত্রীরা কাবা শরিফ তাওয়াফের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষ করেছেন। হজ মৌসুমে মক্কায় প্রবেশের জন্য যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা আগামী বুধবার (১১ জুন) থেকে তুলে দেওয়া হবে।

এতে বলা হয়, গত ২৯ এপ্রিল থেকে বার্ষিক হজ মৌসুমের প্রস্তুতির অংশ শুরু হয়। এরপরে মক্কার সব হোটেলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা বৈধ হজ অনুমতিপত্র কিংবা শহরে কাজ বা বসবাসের জন্য প্রবেশ অনুমতি ছাড়া কোনো অতিথিকে রাখতে পারবে না। এ ছাড়া মক্কায় প্রবেশ বা শহরে অবস্থানের ওপর বিধিনিষেধ ছিল। যেখানে যেকোনো ধরনের ভিসা নিয়ে যাওয়া ব্যক্তিদের মক্কায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে, হজ ভিসাধারীদের জন্য এই বিধিনিষেধ প্রযোজ্য ছিল না।

সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন মুসলিম পবিত্র হজ পালন করেছেন, যাদের অধিকাংশই সৌদি আরবের বাইরে থেকে এসেছেন। বিদেশি হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। আর সৌদির ভেতর থেকে হজ পালন করেছেন ১ লাখ ৬৬ হাজার ৬৫৪ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১০

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

১৫

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৬

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

১৭

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১৮

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১৯

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

২০
X