কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুন, অতঃপর...

আকাশে থাকা অবস্থায় বিমানের ইঞ্জিনে আগুন। ছবি : সংগৃহীত
আকাশে থাকা অবস্থায় বিমানের ইঞ্জিনে আগুন। ছবি : সংগৃহীত

আকাশে ওড়ার সময় মাঝেমধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়া কিংবা আগুন ধরে যাওয়ার ঘটনা এখন প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। সম্প্রতি ভারতের এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় এবং তা মুহূর্তেই ভেঙে পড়ে, যা ছিল এক ভয়াবহ দুর্ঘটনা।

এবার মাঝ আকাশে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলো ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট। উড্ডয়নের পরপরই ফ্লাইট নম্বর ডিএল ৪৪৬-এর বোয়িং ৭৬৭-৪০০ মডেলের উড়োজাহাজটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ভয়ংকর সেই দৃশ্য ধরা পড়ে এক যাত্রীর ধারণ করা ভিডিওতে, যেখানে দেখা যায়, ইঞ্জিন থেকে জ্বলন্ত আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছাড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়। অনেকে আকাশ ভ্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানে আগুনের ঘটনা ঘটে। ফ্লাইট ক্রুরা সঙ্গে সঙ্গে জরুরি অবস্থা ঘোষণা করেন এবং বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে দ্রুত ফেরার নির্দেশনা দেওয়া হয় এবং ভূমিতে জরুরি পরিষেবা দলগুলোকে সতর্ক করে রাখা হয়।

আটলান্টার উদ্দেশে যাত্রা করা বিমানটি অবশেষে নিরাপদে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সৌভাগ্যবশত, এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। অগ্নিকাণ্ডও দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ডেল্টা এয়ারলাইনসের এক মুখপাত্র বিবিসিকে জানান, বাম ইঞ্জিনে একটি সমস্যার সংকেত পাওয়ার পরপরই পাইলটরা দ্রুত পদক্ষেপ নেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X