কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৮:১৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ
অস্ট্রেলিয়া

এবার ১৬ বছরের কম বয়সীদের ইউটিউবে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য ইউটিউব ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। এর আগে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সের (সাবেক টুইটার) মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই বয়সসীমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল, তবে ইউটিউব তখন বাদ ছিল। এবার সেই ছাড় তুলে নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার জানিয়েছেন, আমরা আমাদের শিশুদের রক্ষা করতে চাই। ক্ষতিকর কনটেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় ইন্টারনেট রেগুলেটর জানায়, একটি জরিপে দেখা গেছে—সর্বাধিক ৩৭ শতাংশ শিশু ইউটিউবে ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি হয়েছে।

যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস বলেন, সোশ্যাল মিডিয়ার জায়গা আছে, কিন্তু সেটা শিশুদের লক্ষ্য করে কাজ করা ‘প্রিডেটরি অ্যালগরিদম’-এর জন্য নয়। তিনি আরও বলেন, শিশুরা যেন আগে নিজেদের গড়ে তুলতে পারে, তারপরই যেন কোনো প্ল্যাটফর্ম তাদের নিয়ে ধারণা গঠন করে।

ইউটিউব হলো গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেডের মালিকানাধীন। এ সিদ্ধান্তে কোম্পানিটি আপত্তি জানিয়েছে। তাদের দাবি, ইউটিউব কোনো সোশ্যাল মিডিয়া নয়, বরং এটি একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে বিনামূল্যে শিক্ষামূলক ও বিনোদনমূলক ভিডিও পাওয়া যায়।

২০২৪ সালের নভেম্বরে পাস হওয়া আইনে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীরা চারটি বড় সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারত না। এবার ইউটিউব যুক্ত হওয়ায় নিষেধাজ্ঞার পরিধি আরও বেড়েছে। সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১০

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১১

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১২

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১৩

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৪

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৫

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৬

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৭

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৮

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৯

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

২০
X