কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ২ জনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুরে দুইজনের ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) মুক্তা আক্তার (৩৬) নামের ওই গৃহবধূর মরদেহ হাজীগঞ্জ থানা পুলিশ ও দুপুরে নাজিম উদ্দিনের (৪২) মরদেহ উদ্ধার করে চাঁদপুর রেলওয়ে পুলিশ।

মুক্তা আক্তার হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ এলাকার হোসেন পাভেলের স্ত্রী ও নাজিম উদ্দিন কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার কুন্দ্রা এলাকার সালামত আলীর ছেলে।

জানা গেছে, রোববার সকালে মকিমাবাদ এলাকায় নিজ বাসার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় গৃহবধূ মুক্তা আক্তারের মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

মৃতের স্বামী দাবি করেন, শ্বশুরবাড়ির বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন মুক্তা আক্তার। তবে, মুক্তা আক্তারের মাসহ তার পরিবারের সদস্যদের অভিযোগ, স্বামী ও তার পরিবারের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মুক্তা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করে তদন্ত করছে।

একই দিন চাঁদপুর-লাকসাম রেলপথের হাজীগঞ্জ স্টেশনসংলগ্ন এলাকায় যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে হাজীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে যায়।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ও তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়ে নাজিম উদ্দিনের মরদেহ চিহ্নিত করেন। তিনি মানসিক প্রতিবন্ধী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার।

তিনি বলেন, মৃত গৃহবধূর মরদেহ থানা হেফাজতে রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধারের বিষয় ওসি জানান, চাঁদপুর রেলওয়ে থানায় অবহিত করার পর সংশ্লিষ্ট পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১০

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১১

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১২

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৩

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৪

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৫

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৬

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৭

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১৯

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

২০
X