কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ এএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

হাদিকে গুলি করা মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত

ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে হামলা। ছবি: সংগৃহীত
ওসমান হাদিকে মোটরসাইকেল থেকে হামলা। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার রাতে অনুসন্ধানী সংবাদমাধ্যম দ্য ডিসেন্টের এক প্রতিবেদনে তার পরিচয় তুলে ধরা হয়েছে।

দ্য ডিসেন্ট জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে চিহ্নিত করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন এবং ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি ফেসবুক পোস্টের জিওট্যাগে নিয়মিত রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকার ‘সুনিবিড় হাউজিং’-এর নাম ব্যবহার করতেন।

প্রতিবেদনে বলা হয়েছে, তার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা বেশ কিছু ছবির সঙ্গে হাদির গণসংযোগের সময় গত ৫ ও ১২ ডিসেম্বর তোলা আলমগীর ও তার সঙ্গীদের কয়েকটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে দ্য ডিসেন্ট।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ৫ ডিসেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমি এলাকায় হাদির নির্বাচনী প্রচারণায় আলমগীর হোসেন উপস্থিত ছিলেন যেখানে তার চেহারা স্পষ্টভাবেই দেখা গেছে। এরপর ১২ ডিসেম্বর দুপুরে মতিঝিলে হাদির গণসংযোগে কালো পাঞ্জাবি ও মাস্ক পরা এবং কালো ব্লেজার ও মাস্ক পরা দুই ব্যক্তি অংশ নেওয়ার পর তারা উভয়ে বাইকে চড়ে নয়াপল্টন কালভার্ট রোড এলাকায় গুলি করেন হাদির ওপর। গুলি ছোড়া ব্যক্তিকে এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে, যার নাম ফয়সাল করিম মাসুদ।

ওই বাইকটি গলায় চাদর ঝোলানো কালো পাঞ্জাবি ও কালো মাস্ক পরা এক ব্যক্তি চালাচ্ছিলেন। দ্য ডিসেন্ট-এর বিশ্লেষণ বলছে, এই বাইক চালকের চেহারা দৃশ্যমান না থাকলেও তার শারীরিক গড়ন, গায়ের রং, উচ্চতা, চুলের কাটিং, এক পাশের চোখের ভ্রু, হাতের গড়ন ইত্যাদি আলমগীরে সঙ্গে মিল রয়েছে। আলমগীরের আওয়ামী লীগ সংশ্লিষ্টতার নানান তথ্য পাওয়া গেছে, যেগুলো আরও বিশ্লেষণ শেষে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X