স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের মক নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেলেন তানজিম সাকিব

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মূল নিলাম সামনে রেখে আলোচনায় এসেছে রবিচন্দ্রন অশ্বিন আয়োজিত মক নিলাম। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামের আগে এই পরীক্ষামূলক নিলামে দল পেয়েছেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব।

অশ্বিনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত মক নিলামের দ্বিতীয় দিনে তোলা হয় তানজিমের নাম। নিলামে তাকে দলে নিতে আগ্রহ দেখায় কেবল গুজরাট ফ্র্যাঞ্চাইজি। অন্য কোনো দল বিডে অংশ না নেওয়ায় ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যেই তানজিমকে দলে টেনে নেয় গুজরাট।

এর আগের দিন, শনিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত মক নিলামের প্রথম পর্বে উঠেছিল বাংলাদেশের আরেক পেসার মোস্তাফিজুর রহমানের নাম। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ঘিরে চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত দর হাঁকিয়ে সাড়ে তিন কোটি রুপিতে তাকে দলে নেয় বেঙ্গালুরু।

নিলামের শুরুতে মোস্তাফিজকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল বেঙ্গালুরু। শেষদিকে চেন্নাই বিডে যোগ দিলে বাড়তে থাকে তার দাম। দুই ফ্র্যাঞ্চাইজির টানাপোড়েনে মোস্তাফিজের মূল্য গিয়ে দাঁড়ায় ৩ কোটি ৫০ লাখ রুপিতে।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল মিনি নিলামে বাংলাদেশের মোট সাতজন ক্রিকেটারের নাম রয়েছে। তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান ছাড়াও তালিকায় আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।

এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ কতটা বাস্তবে রূপ নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১০

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১১

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১২

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৩

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

১৪

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১৬

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৮

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৯

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

২০
X