কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝআকাশে বোতল-ব্যাগে মলমূত্র ত্যাগ করলেন যাত্রীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ইন্দোনেশিয়ার বালি থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনগামী ছয় ঘণ্টার একটি ফ্লাইটে ঘটল চরম ভোগান্তিকর এক ঘটনা। বিমানে একটিও শৌচাগার ব্যবহারযোগ্য না থাকায় যাত্রীরা বোতল ও প্লাস্টিকের ব্যাগে মলমূত্র ত্যাগ করতে বাধ্য হন। কেউ কেউ আবার সিটেই তা করে ফেলেন। এতে মাঝআকাশে তৈরি হয় অস্বস্তিকর ও অসহনীয় পরিস্থিতি।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়

প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই ফ্লাইটে সাধারণত দুটি বা ৩টি শৌচাগার থাকে। কিন্তু যাত্রা শুরুর আগেই সেগুলো খারাপ হয়ে গিয়েছিল। তা মেরামত না করেই বিমানটি ছেড়ে দেয় সংস্থাটি।

এই সময় জানায়, ফ্লাইটিতে ছিলেন শিশুসহ বৃদ্ধ যাত্রীও। শৌচাগার ব্যবহার করতে না পেরে তারা চরম বিপাকে পড়েন। অনেকে বাধ্য হয়ে বোতল ও প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন। এক বৃদ্ধা সিটেই মলত্যাগ করে ফেলেন বলে জানিয়েছেন সহযাত্রীরা। ফলে কিছুক্ষণের মধ্যে দুর্গন্ধে ভরে যায় কেবিন।

অবতরণের পর অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, মাঝআকাশে অবস্থা এতটাই অসহনীয় হয়ে উঠেছিল, ইচ্ছে করছিল সঙ্গে সঙ্গে নেমে পড়ি। কিন্তু ৩০ হাজার ফুট ওপরে বসে সে উপায় আর ছিল না।

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১০

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১১

ছেলের হাতে বাবা খুন

১২

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৩

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৪

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

১৬

জামায়াত গণতান্ত্রিক দল কি না, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল

১৭

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

১৯

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

২০
X