কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিলেন ট্রাম্প ও তার স্ত্রী

ড. ইউনূসের সঙ্গে ছবি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ড. ইউনূসের সঙ্গে ছবি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তুলতে পোজ দিতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে। নিউইয়র্কে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে এ দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।

ঘটনাটি গত ২৩ সেপ্টেম্বর। মার্কিন প্রেসিডেন্টের আয়োজনে এ সংবর্ধনায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার কন্যা দীনা ইউনূসও।

ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া হাসিমুখে অধ্যাপক ইউনূস ও তার কন্যার পাশে দাঁড়িয়ে আছেন। আনুষ্ঠানিক পরিবেশের মধ্যেও ছবিটি যেন ছিল এক উষ্ণ বন্ধুত্বপূর্ণ মুহূর্তের প্রতিফলন।

শনিবার বাংলাদেশ সরকারের অফিসিয়াল ফেসবুক পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে ছবিটি পোস্ট করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আন্তর্জাতিক পরিসরে ড. ইউনূসের এ উপস্থিতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সঙ্গে একই ফ্রেমে তার অবস্থানকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এই ছবিটি শুধু সৌজন্যমূলক বিনিময়ের প্রতিচ্ছবি নয়, বরং বাংলাদেশের বর্তমান নেতৃত্বকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরারও ইঙ্গিত বহন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X