কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর ভাষণে জাতিসংঘে প্রতিক্রিয়া দেখালেন ইসরায়েলি সেনার বাবা

নেতানিয়াহুর ভাষণ চলাকালে সভাকক্ষ ত্যাগ করেন রুবি চেন। ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর ভাষণ চলাকালে সভাকক্ষ ত্যাগ করেন রুবি চেন। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালীন সভাকক্ষ থেকে বেরিয়ে যান নিহত এক ইসরায়েলি সেনার বাবা। তিনি নেতানিয়াহুর বক্তব্য বয়কট করেন এবং সভাকক্ষের বাহিরে বিক্ষোভরতদের সঙ্গে যোগ দেন।

জানা গেছে, জাতিসংঘের সভাকক্ষ থেকে ওয়াকআউট করা ওই ব্যক্তির নাম রুবি চেন। তার ছেলে ইটাই চেন ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হন। ইটাই ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) সদস্য এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দ্বৈত নাগরিক। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, নিহতের মরদেহ হামাস গাজায় নিয়ে যায়।

রুবি চেন বিশেষভাবে নিউইয়র্কে এসেছিলেন নেতানিয়াহুর বক্তব্য শোনার জন্য, এই আশায় যে হয়তো তিনি গাজায় আটক বন্দিদের ভবিষ্যৎ নিয়ে কিছু বলবেন। তবে নেতানিয়াহু যখন গাজায় আটক ইসরায়েলি বন্দিদের তালিকা পাঠ করছিলেন, তখন ইটাইয়ের নাম উচ্চারণ করা হয়নি। কারণ তালিকায় শুধু জীবিত বলে ধারণা করা ব্যক্তিদের নামই ছিল। এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন রুবি চেন।

বিবিসিকে তিনি বলেন, ‘নেতানিয়াহু যখন ২০ জন জীবিত বন্দির নাম বলতে শুরু করলেন, তখন আমার ছেলের নাম উল্লেখই করলেন না। এতে তিনি আমাকে কোনো সম্মান দেখাননি।’

ক্ষুব্ধ হয়ে তিনি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে আসেন এবং বাইরে চলমান বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এ সময় তিনি বলেন, ‘এখন সময় এসেছে এই অন্তহীন যুদ্ধের দুই বছর নিয়ে ভাবার। এই যুদ্ধে অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি রক্ত ঝরেছে। উভয় পক্ষের জন্যই দুঃখ-কষ্ট সীমাহীন।’

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে, গাজায় চলমান সংঘাত শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, ইসরায়েলি সমাজের ভেতরেও গভীর ক্ষোভ, হতাশা ও বিভক্তি সৃষ্টি করছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৪

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৫

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৬

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৭

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৮

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৯

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

২০
X