কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৭:০১ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার পরিবর্তন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে টানা বাড়ার পর গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণের দামে পতন হয়। দাম ৫ শতাংশের বেশি কমে গিয়েছিল। এক দিন না যেতেই আজ বুধবার (২২ অক্টোবর) আবারও দাম বেড়েছে। পরে তা আবার কমে যায়।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলছে, চলতি সপ্তাহের শুরুতে বড় পতনের পর বুধবার সোনার দামে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে, যা বিনিয়োগকারীদের নতুন করে আগ্রহী করেছে। বুধবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১৩৪ দশমিক ৩৭ ডলার প্রতি আউন্সে দাঁড়িয়েছে।

একই সময়ে ডিসেম্বরের জন্য ইউএস গোল্ড ফিউচার প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪ হাজার ১৪৭ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

তবে রয়টার্সের সর্বশেষ খবর অনুসারে, স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম আগের দিনের চেয়ে ১ দশমিক ৪ শতাংশ কমে ৪০৬৭ দশমিক ডলার হয়েছে, যা গত দুই সপ্তাহের মধ্যে কম।

রয়টার্স বলছে, গত কয়েক দিনে বিশ্ববাজারে সোনায় বিনিয়োগের কারণ দুটি। এই দুটি কারণ হলো– ডলারের দাম কমেছে এবং মঙ্গলবারের বড় দরপতনের পর বিনিয়োগকারীরা কম দামে সোনা কিনতে আগ্রহী হয়েছেন।

সপ্তাহের শুরুতে ৫ দশমিক ৩ শতাংশ কমেছিল স্বর্ণের দাম, যা ২০২০ সালের আগস্টের পর থেকে সবচেয়ে বড় দৈনিক পতন। ওই সময় সোনার দাম ৪ হাজার ০০৩ দশমিক ৩৯ ডলার পর্যন্ত নেমে গিয়েছিল।

বাজার বিশ্লেষক রোনা ও’কনেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এই সংশোধন প্রয়োজন ছিল, কারণ বাজার অনেক বেশি ক্রয় করা হয়েছিল। বাজারের অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার প্রত্যাশার কারণে বিনিয়োগকারীরা এই দাম কমাকে নতুন করে কেনার সুযোগ হিসেবে দেখছেন।

এ ছাড়া শুক্রবার প্রকাশিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদনের দিকেও বিনিয়োগকারীরা নজর রাখছেন, যা ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে।

রুপার দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪৮ দশমিক ৮৪ ডলারে উঠেছে। এর আগে মঙ্গলবার ৭ দশমিক ১ শতাংশ পতন হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১০

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১১

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১২

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৩

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৬

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৭

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৮

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৯

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

২০
X