বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বাবা-মাকে হারানোর শোকই আমাকে বড় করেছে: শাহরুখ

শাহরুখ খান । ছবি : সংগৃহীত
শাহরুখ খান । ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার শাহরুখ খান মানেই সাফল্যের এক জীবন্ত উদাহরণ। কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা সব সময় মসৃণ ছিল না। সম্প্রতি দুবাইতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই করুণ অথচ অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতার কথা শোনালেন কিং খান। জানালেন, বলিউড জগতে পা রাখার আগেই বাবা-মাকে হারানোর শোক কীভাবে তাকে আজকের ‘শাহরুখ খান’ হতে সাহায্য করেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুবাইতে শাহরুখ খানের নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এই বিশেষ মুহূর্তে তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও নির্মাতা ফারাহ খান।

জীবন বদলে দেওয়া মুহূর্ত ফারাহর সঙ্গে কথোপকথনের সময়েই শাহরুখ ফিরে যান অতীতে। তিনি বলেন, ‘আমার জীবন বদলে দেওয়া মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই। আমার মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন। তারা আর আমাকে দেখতে পাবেন না।’

অভিনেতা জানান, এই শোক তাকে ভেঙে না দিয়ে বরং আরও কঠোর পরিশ্রমী করে তোলে। আরও বড় মানুষ হওয়ার প্রেরণা জোগায়। তার মনে জেদ চাপে, তাকে এত বড় হতে হবে যেন বাবা-মা জান্নাত থেকেও তাকে দেখতে পান।

সফলতার খতিয়ান ও কৃতজ্ঞতা নিজের সাফল্যের কথা বলতে গিয়ে শাহরুখ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আল্লাহ খুবই দয়ালু। আমার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য এসেছে। লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। আমি জাতীয় পুরস্কার জিতেছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার হচ্ছে, আমার একটি বাড়িও আছে।”

আবেগজড়িত কণ্ঠে তিনি সবশেষে বলেন, ‘আমি কখনও ভাবিনি যে পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, যা আমার বাবা-মা জান্নাত থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়া মুহূর্ত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X