গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় পদত্যাগ করে এনসিপি থেকে প্রার্থী হলেন বিএনপি নেতা

আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। ছবি : কালবেলা
আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালা। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এতে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে আশরাফুল ইসলাম সেলিম ওরফে কবি সেলিম বালার নাম ঘোষণা করে।

এর আগে বিএনপির মনোনয়ন না পেয়ে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির এ যুগ্ম মহাসচিব।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

জানা গেছে, কবি সেলিম বালার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে। ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে কবি সেলিম বালা একজন নিভৃতচারী দানবীর মানুষ হিসেবে পরিচিত।

নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার, অসহায় প্রতিবন্ধী ও পঙ্গু মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি, বাকপ্রতিবন্ধী বাড়িতে নলকূপ স্থাপন, পঙ্গু ব্যক্তির কর্মসংস্থানের জন্য দোকান নির্মাণ, করোনাকালে নগদ অনুদান ও খাদ্য সহায়তা, দরিদ্রদের ঈদ উপহার, মসজিদ মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদানসহ নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন কবি সেলিম বালা। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন তিনি। গত ৩ নভেম্বর ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির নির্বাহীর কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নাম ঘোষণা করে দলটি।

পরে ২৩ নভেম্বর কবি সেলিম বালা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম মহাসচিব পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করে ফেসবুকে পদত্যাগপত্রের চিঠি পোস্ট করেন। তখন থেকেই গুঞ্জন ছিল জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনোনয়ন বঞ্চিত এই নেতা।

এই বিষয়ে জানতে চাইলে কবি সেলিম বালা বলেন, আমি মনোনয়ন পাইনি বলে দল থেকে পদত্যাগ করিনি। নীতি ও অবস্থানের দিক থেকে বিএনপি এখন যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে আমার আস্থা রাখার সুযোগ নেই। তাই দলের সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি। এনসিপি আমাদের মতো তরুণ প্রার্থীদের দেশ ও জনসাধারণের কল্যাণে কাজ করার সুযোগ করে দিয়েছে বলেই নির্বাচনে যাচ্ছি। আশা করছি জয় নিয়ে ঘরে ফিরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X