মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা
আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের আলু চাষ। গত বছরের লোকসানের ক্ষত ভুলতে মৌসুমের শুরুতেই আগাম আলু বীজ বপনে মাঠে নেমেছেন কৃষকরা। ভোরের হিমেল হাওয়া উপেক্ষা করে কেউ জমিতে সার দিচ্ছেন, কেউ লাঙল দিচ্ছেন, কেউ আগাছা দমন বা নিড়ানি দিয়ে মাঠে মনোনিবেশ করছেন। সারা দিনই যেন কর্মচাঞ্চল্যে ভরা কৃষকের জীবন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৫৯৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে উপজেলার উঁচু জমি, নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের আলুর বীজ বপন। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে আলু রোপণ কার্যক্রম।

উপজেলা কৃষি অফিস জানায়, কৃষকদের উচ্চফলন নিশ্চিত করতে প্রশিক্ষণ, বীজ সংগ্রহে পরামর্শ, সুষম মাত্রায় সার প্রয়োগ, কীটনাশক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে মাঠপর্যায়ে নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, মতলব উত্তরের অধিকাংশ জমি উঁচু হওয়ায় এখানে আগাম জাতের আলু চাষ সম্ভাবনাময়। শীতের শুরুতে বীজ বপন করলে দুই মাসের মধ্যে আলু বাজারজাত করা সম্ভব, ফলে দাম পাওয়া যায় তুলনামূলক ভালো।

মাঠজুড়ে এখন কৃষকদের শ্রম, স্বপ্ন আর অপেক্ষা শীত শেষে ঘরে উঠবে লাভের ফসল, এমনটাই আশা মতলব উত্তরের কৃষকদের।

বোরচর এলাকার কৃষক আমান উল্ল্যা বলেন, এ বছর আমি ১২ একর ২৫ শতাংশ জমিতে আলু লাগিয়েছি। এ এলাকার মাটি আলু চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা আলু চাষে বেশি ঝুঁকছেন। গত বছর অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষতি হয়েছিল, তবে এবার আবহাওয়া অনুকূলে থাকলে ভালো লাভের আশা করছি।

চরাঞ্চলের কৃষক আলী আজ্জম মাস্টার, আলমগীর বেপারি ও ওয়াসিম বেপারি জানান, আগাম জাতের আলু চাষে শ্রম বেশি হলেও বাজারে প্রথম বিক্রি করলে লাভ বেশি। তাই তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাঠে কাজ করছেন।

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী কালবেলাকে বলেন, অর্থকরী ফসল হিসেবে আলু চাষ এ এলাকায় অত্যন্ত লাভজনক। অধিকাংশ কৃষক এখন আলু চাষে স্বাবলম্বী। আমরা উৎপাদন বৃদ্ধি ও রোগবালাই নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কৃষকদের পাশে আছি। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার উৎপাদনের আশা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১০

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১১

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১২

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৩

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৪

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৫

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৬

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৭

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৮

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৯

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

২০
X