জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক

প্রেমিকাকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনা যুবক ওয়াং নাং। ছবি : কালবেলা
প্রেমিকাকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনা যুবক ওয়াং নাং। ছবি : কালবেলা

মাত্র এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জামালপুর সদর উপজেলার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওয়াং নাং নামের এক চীনা যুবকের। বিয়ের আশ্বাসে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে আসেন সেই যুবক। অবশেষে বিয়ে না করেই তাকে চীন চলে যেতে হচ্ছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজ দেশে ফিরে যেতে চীনা যুবক ওয়াং নাংকে ঢাকার বাসে তুলে দিয়েছেন পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় মাসখানেক আগে ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চীনা যুবক ওয়াং নাং’র। প্রেমিকাকে বিয়ে করতে সোমবার (২৬ জানুয়ারি) সকালে বাংলাদেশে আসেন তিনি। ঢাকা বিমানবন্দরে নেমে প্রেমিকা ও ভ্যানচালক বাবাকে নিয়ে চলে যান প্রেমিকার গ্রামের বাড়িতে। সেখানে তাদের দেখতে ভিড় জমান এলাকার মানুষজন।

খবর পেয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল আউয়াল তাদের ইউনিয়ন কার্যালয়ে ডেকে নেন। সেখানে আলোচনা করে চীনা যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, চীনা যুবকটি নাস্তিক। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করতে না পারায় মেয়ের বাবা বিয়েতে রাজি হননি। এ কারণে পুলিশ ডেকে যুবককে তাদের হেফাজতে দেওয়া হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সজীব রহমান বলেন, ওয়াং নাং নামের এক চীনা নাগরিক সিচুয়ান প্রদেশ থেকে এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে আজ দুপুরে তাকে ঢাকার বাসে তুলে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X