কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যুর খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যুর খবর। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যুর খবর। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা করে নিয়েছে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের শিরোনাম করা হয়েছে, বাংলাদেশে গণতন্ত্রপন্থি নেতার হাসপাতালে মৃত্যুর পর সহিংস বিক্ষোভ। এতে বলা হয়েছে, শুক্রবার ভোরে বাংলাদেশের রাজধানীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। দেশটির ২০২৪ সালের গণতন্ত্রপন্থি আন্দোলনের এক তরুণ নেতা সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা গেছেন।

শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘোষণার পর হাজার হাজার বিক্ষোভকারী ঢাকার রাস্তায় নেমে আসে। তারা তার খুনিদের গ্রেপ্তারের দাবি জানায়।

আলজাজিরার শিরোনামে বলা হয়েছে, সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যু। এতে বলা হয়েছে, সিঙ্গাপুরের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের নেতা শরিফ ওসমান বিন হাদি মারা গেছেন। তাকে হত্যার চেষ্টায় আহত হওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও হাদি তার আঘাতের কারণে মারা গেছেন।

দ্য হিন্দুর শিরোনামে বলা হয়েছে, সিঙ্গাপুরের হাসপাতালে হাদির মৃত্যুর পর বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ শনিবার জাতীয় শোক দিবস পালন করবে এবং শুক্রবার (১৯ ডিসেম্বর) সকল উপাসনালয়ে শরিফ ওসমান হাদির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে মারা গেছেন। হাদিকে ১২ ডিসেম্বর অজ্ঞাত হামলাকারীরা গুলি করে। এই সপ্তাহের শুরুতে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।

এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম ডন, তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড, ভারতের গণমাধ্যম এনডিটিভি, সংবাদমাধ্যম ডয়েচে ভেলে, বারনামা, বিবিসিসহ বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১০

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১১

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১২

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৩

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৬

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৭

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৮

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৯

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

২০
X