কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ এএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে এখন ‘শহীদ ওসমান হাদি হল’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদী হল’ নামকরণ করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙানো হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়–সংক্রান্ত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে হলটির নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে সমর্থন জানান অনেক শিক্ষার্থী।

এ ঘটনার পর কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনের দাবিও সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করেন।

মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ এক প্রতিক্রিয়ায় বলেন,
“হলের নাম পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা একাধিকবার প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। কিন্তু নানা প্রশাসনিক ও প্রভাবশালী মহলের কারণে বিষয়টি এগোয়নি। হাদী ভাইয়ের মৃত্যু আমাদের ভেতরে গভীর অনুশোচনা তৈরি করেছে। সেই দায়বোধ থেকেই আমরা হলটির নাম শহীদ শরিফ ওসমান হাদীর নামে ঘোষণা করেছি।”

হল সংসদের সহ-সাধারণ সম্পাদক মুশফিক তাজওয়ার মাহী বলেন,
“আমরা মনে করি, বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হল রাখা উচিত নয়। শিক্ষার্থীদের আবেগ ও অবস্থান থেকেই এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে।”

তবে এই নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। হলের নাম পরিবর্তনের এই উদ্যোগ প্রশাসনিকভাবে কীভাবে বিবেচিত হবে, তা নিয়েও আলোচনা চলছে ক্যাম্পাসজুড়ে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X