কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় সমাবেশে বোমা হামলার চেষ্টা, জানা গেল কারণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার পার্থ শহরে গত মাসে আদিবাসী অধিকারের পক্ষে আয়োজিত এক সমাবেশে বোমা হামলার চেষ্টাকে কর্তৃপক্ষ ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করেছে। এ ঘটনায় একজন ৩১ বছর বয়সী ব্যক্তিকে অভিযুক্ত করে দেশের সবচেয়ে গুরুতর অপরাধের একটি ধারায় অভিযোগ আনা হয়েছে। খবর আলজাজিরার।

পশ্চিম অস্ট্রেলিয়ার যৌথ কাউন্টার টেররিজম টিম (জেসিটিটি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ জানুয়ারি পার্থের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে আয়োজিত সমাবেশে অভিযুক্ত ব্যক্তি তার ব্যাগ থেকে একটি ‘হোমমেড ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ বের করে ভিড়ের মধ্যে ছুড়ে মারেন। তবে যন্ত্রটি বিস্ফোরিত হয়নি এবং কয়েক হাজার অংশগ্রহণকারীর মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওই সমাবেশটি ছিল ‘ইনভেশন ডে’ প্রতিবাদের অংশ, যা ফার্স্ট নেশনস মানুষদের অধিকারের পক্ষে এবং আদিবাসী অ্যাবরিজিন ও টরেস স্ট্রেইট আইল্যান্ডারদের ঐতিহাসিক ভূমি হারানোর বিরুদ্ধে সারাদেশে আয়োজিত হয়।

অভিযুক্ত ব্যক্তি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে কমনওয়েলথ ক্রিমিনাল কোডের অধীনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে। পুলিশ জানিয়েছে, আগামী ১৭ ফেব্রুয়ারি পার্থ ম্যাজিস্ট্রেটস কোর্টে তার পরবর্তী শুনানি হবে এবং ততক্ষণ তিনি হেফাজতে থাকবেন।

পশ্চিম অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই অভিযোগে বলা হয়েছে, আদিবাসী মানুষ ও অন্যান্য শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর হামলাটি ঘৃণা ও বর্ণবাদী মতাদর্শ দ্বারা উদ্বুদ্ধ ছিল। পশ্চিম অস্ট্রেলিয়ায় এ ধরনের অভিযোগে এটিই প্রথমবার কাউকে অভিযুক্ত করা হলো।

প্রিমিয়ার সবাইকে এ ধরনের ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানান এবং বলেন, এটি সমাজের শান্তি ও সহাবস্থানের জন্য হুমকি।

এই ঘটনা অস্ট্রেলিয়ায় আদিবাসী অধিকার আন্দোলনের প্রেক্ষাপটে বর্ণবাদ ও সহিংসতার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১০

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১১

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১২

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৩

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১৪

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৫

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৬

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৭

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৮

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৯

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০
X