কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৮:১২ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হাই হিল পরে দৌড়ে বিশ্ব রেকর্ড স্প্যানিশ যুবকের

ক্রিস্টিয়ান রবার্তো লোপেজ। ছবি : সংগৃহীত
ক্রিস্টিয়ান রবার্তো লোপেজ। ছবি : সংগৃহীত

হাই হিল জুতা পরে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার দৌড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন স্পেনের এক যুবক।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ৩৪ বছর বয়সী ক্রিস্টিয়ান রবার্তো লোপেজ হাই হিল পরে ১০০ মিটার পর্যন্ত দৌড়ে গেছেন। এ জন্য তিনি সময় নিয়েছেন মাত্র ১২ দশমিক ৮২ সেকেন্ড। এর মাধ্যমে নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।

এত দিন এ রেকর্ডের মালিক ছিলেন জার্মানির আন্দ্রে ওরতফ। তিনি হাই হিল পরে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন ১৪ দশমিক ০২ সেকেন্ডে।

বর্তমানে সবচেয়ে কম সময়ে ১০০ মিটার স্প্রিন্ট সম্পন্নের রেকর্ড রয়েছে জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের। ২০০৯ সালে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে মাত্র ৯ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় সম্পন্ন করেছিলেন তিনি। আর বোল্টের চেয়ে মাত্র ৩ দশমিক ২৪ সেকেন্ড কম সময় নিয়ে, তাও আবার হাই হিল পরে এ দৌড় সম্পন্ন করলেন লোপেজ।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসকে ক্রিশ্চিয়ান জানান, তিনি শুরু থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসছিলেন। এই দৌড়ের জন্য তিনি নিয়মিত কঠোর অনুশীলন করেন। তবে হিল জুতা পরে দৌড়ানো চ্যালেঞ্জিং ছিল।

তিনি জানান, তিনি একজন ডায়াবেটিক রোগী। টাইপ ওয়ান ডায়াবেটিক রোগী নিজের সাধ্যের বাইরে গিয়েও অনেক কিছু করতে পারে, এটা প্রমাণ করতেই এই রেকর্ডটি গড়েছেন তিনি।

ক্রিস্টিয়ান শুধু এই রেকর্ডেরই মালিক নন। চোখ বেঁধে দৌড়ানোর দ্রুততম ১০০ মিটারের বিশ্ব রেকর্ডও তার ঝুলিতে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X