কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিকস জোটে যোগ দিচ্ছে আরও পাঁচ দেশ

ব্রিকস জোটভুক্ত দেশগুলো নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত
ব্রিকস জোটভুক্ত দেশগুলো নিয়ে গ্রাফিক্স। ছবি : সংগৃহীত

ব্রিকস জোটে যোগ দিচ্ছে আরও পাঁচ দেশ। গত বছর আমন্ত্রণ জানানোর পর এবার তারা জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পান্ডর বুধবার জানান, ৫টি দেশ জোটে যোগ দেওয়ার কথা নিশ্চিত করেছে। দেশগুলো হলো মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আবর আমিরাত। গেল বছর তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

গত বছরের আগস্টে জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সময়ে আর্জেন্টিনাসহ ছয় দেশকে জোটে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে এতে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানায় আর্জেন্টিনা।

দেশগুলোর জোটে যোগ দেওয়ার মাধ্যমে এর সদস্য দেশের সংখ্যা ১০-এ গিয়ে দাঁড়াবে। এর আগে জোটের সদস্য ছিল কেবল ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

এ সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রদ্ধার সঙ্গে জানাচ্ছি, আমন্ত্রণ পাওয়া ৬টি দেশের মধ্যে ৫টি দেশ সদস্য হওয়ার বিষয়টিতে সম্মত হয়েছে। এসব দেশ হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, ইরান এবং মিসর।

এর আগে বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে আর্জেন্টিনা যোগ দেবে না বলে জানান দেশটির হবু পররাষ্ট্রমন্ত্রী ডায়ানা মন্ডিনো। গেল বছরের আগস্টেই নতুন এই ব্লকের সদস্য দেশ হিসেবে যোগদানের আমন্ত্রণ পায় আর্জেন্টিনা।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট হিসেবে জাভিয়ের মিলের অধীনে আর্জেন্টিনা কখনোই চীনা নেতৃত্বাধীন উদীয়মান ব্লক ব্রিকসে যোগদান করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X