কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ১১:৫৫ এএম
আপডেট : ১২ মে ২০২৪, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মরুর বুকে চলবে উট, বসানো হলো ট্রাফিক সিগন্যাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মরুভূমির জাহাজ বলা হয় উটকে। শত শত মাইল ধু ধু মরুভূমিতে যখন কোনোকিছু চলার উপায় থাকে না তখন একমাত্র বাহন এই উট। কিন্তু শত শত বছর ধরে এই প্রাণী মরুর বুকে বসবাস করে আসলেও কখনো যানজটের সৃষ্টি হয়েছে এমন খবর শোনা যায় না। কারণ তাদের জন্য উন্মুক্ত থাকে মাইলের পর মাইল এলাকা। তবে এবার উটের ভিড় এড়াতে ট্রাফিক সিগন্যাল চালুর খবর মিলেছে।

প্রতি মে মাসে চীনের গানসু প্রদেশে উটের পিঠে চড়ার ধুম পড়ে। এ সময় কুমটাগ মরুভূমির মিংশা পাহাড় ও ক্রিসেন্ট স্প্রিং অঞ্চলের মনোরম পরিবেশে উপভোগের জন্য এ বাহন খুবই জনপ্রিয়। এ কারণে সড়কেও অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে যায়। তাই যানজট এড়াতে কর্তৃপক্ষ সেখানে ‘স্পেশাল ক্যামেল ট্রাফিক সিগন্যাল’ ব্যবস্থা চালু করেছে।

গানসু প্রদেশের মিংশা পাহাড় ও তার আশপাশের অঞ্চলে কয়েক বছর ধরে ক্রমশ পর্যটনশিল্প উন্নতি লাভ করেছে। আর এ মরুঞ্চালের পর্যটকদের কাছে পরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মরুভূমির জাহাজ উট।

গত বছর এ সময়ে অন্তত ২৪০০ উটের পিঠে চড়ে হাজার হাজার পর্যটক এ এলাকা ভ্রমণ করেন। এতে অনেক সময় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। তবে এর মধ্যেই বেশকিছু দুর্ঘটনাও ঘটেছে। মৃত্যু হয় কয়েকটি উটের। সেই সমস্যার সমাধান করতে এ বিশেষ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা।

বিশেষ এ ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পর যানজট সমস্যার সমাধান হয়েছে। এতে গ্রিন ক্যামেল লাইট অন হলে কেবল উট পারাপার করতে পারে। আর রেড ক্যামেল লাইট অন হলে উট থামবে; কেবল পথচারী, গাড়ি চলাচল করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X