কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৪, ০৯:৪৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আরও ঘনীভূত সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘আসনার’ আশঙ্কা

ভারতের আহমেদাবাদে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা। ছবি : সংগৃহীত
ভারতের আহমেদাবাদে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা। ছবি : সংগৃহীত

আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে এগিয়ে আসছে। এটি এখন অবস্থান করছে আরব সাগর উপকূলে অবস্থিত ভারতের গুজরাটের উপদ্বীপাঞ্চল সৌরাষ্ট্র অঞ্চলে।

শুক্রবার (৩০ আগস্ট) রাতের মধ্যে নিম্নচাপটি উত্তর আরব সাগরের দিকে এগিয়ে যেতে পারে। ফলে সেখানে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি। তখন এর নাম হবে ‘ঘূর্ণিঝড় আসনা’।

এর প্রভাবে গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় অত্যন্ত ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির গণমাধ্যমগুলো শুক্রবার ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানিয়েছে, গুজরাটের ভারুচ, কচ্ছ ও সৌরাষ্ট্র জেলায় খুব ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারি থেকে খুব ভারি বৃষ্টিপাত হতে পারে।

ভারতের আবহাওয়াবিদদের একাংশ বলছেন, বর্ষার মৌসুমে এ অঞ্চলে ঘূর্ণিঝড় বিরল। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর শক্তিশালী প্রতিরোধের জন্য নিম্নচাপগুলো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে না।

অন্যদিকে, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। পাশাপাশি পাকিস্তানের দুটি জেলায় বন্যা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

পাকিস্তান কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় তৈরি হয়ে পাকিস্তানে আঘাত হানতে পারে। এ জন্য সতর্কতা জারি করেছে তারা। তথ্য বলছে, এটি প্রতিনিয়ত অত্যন্ত শক্তিশালী হয়ে ধীরে ধীরে পাকিস্তানের দিকে এগিয়ে আসছে।

পাকিস্তান আবহাওয়া দপ্তরের জারি করা একটি সতর্কতা অনুসারে, শুক্রবার এটি করাচি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এই নিম্নচাপটি অনুকূল আবহাওয়ার কারণে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, করাচির কিছু এলাকায় বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ১৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। করাচির বাসিন্দাদের বিশেষ করে বাইক আরোহীদের অপ্রয়োজনীয় চলাচল এড়াতে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১০

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১১

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৩

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৪

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৫

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৬

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৭

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৮

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৯

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X