স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মাঠ ছেড়ে শুনানিতে, হাজিরা দিয়ে কী বললেন ভারতের এই তারকা ক্রিকেটার

মোহাম্মদ সামি। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সামি। ছবি : সংগৃহীত

অবশেষে এসআইআর শুনানিতে হাজির হলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ সামি। এর আগেও একবার ডাক পেয়েছিলেন। কিন্তু ম্যাচ চলায় হাজিরা দিতে পারেননি। মঙ্গলবার (২০ জানুয়ারি) যাদবপুরের বিজয়গড়ে শুনানিতে হাজির হন তনি। সেখান থেকেই সরাসরি কল্যানিতে বাংলা দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এর আগেও এসআইআর শুনানিতে ডাক পড়েছিল তারকা ক্রিকেটারের। তবে সামি জানান, হাজিরা দিতে পারবেন না।

ভারতের জাতীয় দলের জার্সিতে ইতোমধ্যেই নিজের জাত চেনানো এই পেসার কলকাতা পৌরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার। এর আগে যাদবপুরের কার্জননগর স্কুলের শুনানিতে ডাকা হয়েছিল তাকে। মূলত, ব্যক্তিগত নথি জমা দেওয়ার জন্যই তাকে ডাকা হয়েছিল। কিন্তু ৮ জানুয়ারি পর্যন্ত রাজকোটে ছিলেন সামি। ঘরোয়া ক্রিকেটে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেন। আগামী বৃহস্পতিবার থেকে সার্ভিসেসের বিপক্ষে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ বাংলার। সেই ম্যাচে খেলবেন সামি। তাই তার আগে সময় করে যোগ দিলেন শুনানিতে।

ভারতের জাতীয় দলের তারকা ক্রিকেটার সামি। আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য রয়েছে তার। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মেগা টুর্নামেন্টগুলোতে ভারতের জার্সিতে অসংখ্য উইকেট পেয়ে দলকে সাফল্য উপহার দিয়েছেন তিনি।

তবু তাকে দিতে হবে ভোটাধিকারের প্রমাণ। শুনানিতে ডাক পাওয়ার পরই তাই বিতর্ক বাঁধে। তবে মঙ্গলবার যাবতীয় নথি ও প্রমাণপত্র নিয়েই হাজির হন সামি। শুনানি শেষে সাংবাদিকদের সামনে কথাও বলেন তিনি।

ভারতের এই তারকা পেসার বলেন, ‘এসআইআরকে কখনো উপেক্ষা করা উচিত নয়। বরং ডাক পড়লে আপনাদেরও আসা উচিত। নাম সংশোধনের বিষয়টি অবশ্যই দরকারি। যতবার ডাকবে ততবার আসব। আমাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। সবাই আমাকে খুব সাহায্য করেছে।’

নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল, ‘সামিকে শুনানিতে ডাকা ঘিরে নানা ভুয়ো খবর ছড়াচ্ছে। আসলে এসআইআর ফর্মের লিঙ্কেজ কলামটি পূরণ করেননি তিনি। সে কারণেই অন্য ভোটারদের মতোই তলব করা হয়েছে সামিকেও।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১১

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১২

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৩

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৫

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৬

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৭

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৮

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৯

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

২০
X