স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে কঠিন হলো বাংলাদেশের পথ

পরিত্যক্ত হওয়ার আগে একবার উইকেট নেওয়ার এমন উদযাপন পেয়েছিল ইমন। ছবি : বিসিবি
পরিত্যক্ত হওয়ার আগে একবার উইকেট নেওয়ার এমন উদযাপন পেয়েছিল ইমন। ছবি : বিসিবি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটি ভেসে যাওয়ায় এখন কঠিন হয়ে গেল বাংলাদেশের পথ।

এবারের বিশ্বকাপে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করেছিল টাইগার যুবারা। কিন্তু সেই ম্যাচে হেরে যায় আজিজুল হাকিমের দল। আজ মঙ্গলবার দ্বিতীয়টিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য এখন শেষ ম্যাচটি হয়ে গেছে ‘নকআউট’। এর ফলে সুপার সিক্সে উঠতে শেষ ম্যাচে হারা যাবে না বাংলাদেশের। যেখানে টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২৩ জানুয়ারি সেই ম্যাচটি হবে হারারেতে।

দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট মাত্র ১। যুক্তরাষ্ট্রেরও পয়েন্ট সমান ১। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় টেবিলে টাইগারদের উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, অন্যদিকে, যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। দুই ম্যাচের দুটিই পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের পয়েন্ট ২। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়া ভারতের সুপার সিক্সের টিকিট নিশ্চিত হয়ে গেছে।

বিশ্বকাপের প্রতিটি গ্রুপ থেকে সুপার সিক্সে উঠবে ৩টি করে দল। শেষ ম্যাচে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে হারিয়ে বা ওই ম্যাচে অন্তত ১ পয়েন্ট পেয়ে সুপার সিক্সে উঠলেও সেমিফাইনাল খেলা একটু কঠিনই হয়ে গেল। প্রথম পর্ব থেকে সুপার সিক্সে ওঠা গ্রুপসঙ্গীদের বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হবে সুপার সিক্সে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট মোটে ১। ভারত প্রথম পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারালে দলটি সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে। সুপার সিক্সে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডও ওই পর্বটা শুরু করতে পারে ৪ পয়েন্ট নিয়ে।

দ্বিতীয় ম্যাচটি আজ শুরুই হয়েছিল একটু দেরিতে। শুরুর আগেই ৪৭ ওভারের হয়ে যায় ম্যাচ। তবে টসে জয় পাওয়া বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ড ১০ ওভারে ১ উইকেটের বিনিমিয়ে ৫১ রান তোলার পর আবার বৃষ্টি নামে। বৃষ্টির কারণে এরপর আর খেলা শুরু করতে না পারলে বাধ্য হয়েই ম্যাচ পরিত্যক্ত করার ঘোষণা দেয়।

কালবেলা/জিএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১০

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১১

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১২

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৩

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৪

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৫

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৬

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৭

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৮

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৯

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

২০
X