কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আজারবাইজানের আকাশ কাঁপাবে পাকিস্তানি জেএফ-১৭

জেএফ-১৭ সিরিজের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জেএফ-১৭ সিরিজের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যেই নিজেদের সামরিক খাতকে শক্তিশালী করতে চেষ্টার কোনো ত্রুটি রাখছে না পাকিস্তান। প্রতিবেশী ভারতের সঙ্গে পাল্লা দিয়ে তাই নিজেদের প্রতিরক্ষা খাতকে আরও উন্নত ও বৈচিত্র্যময় করার উদ্যোগ নিয়েছিল ইসলামাবাদ।

সেই লক্ষ্য নিয়ে দেশটি তৈরি করে স্বল্পমূল্যের নজরকাড়া এক যুদ্ধবিমান জেএফ-১৭। দাম ও সুবিধার ওপর নির্ভর করে এই বিমানকে ভাগ করা হয়েছে তিনটি ব্লকে, যার সবশেষ ভার্সন ব্লক থ্রি। এবার আজারবাইজানের আকাশ কাঁপিয়ে বেড়াবে পাকিস্তানের তৈরি জেএফ-১৭ এর ব্লক থ্রি ভার্সন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান বিমানবাহিনীর কাছে জেএফ-১৭ ব্লক থ্রি যুদ্ধবিমান বিক্রয়ের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তানের সামরিক বাহিনী এমনটা জানায়। তবে ঠিক কী পরিমাণ বিমান ও কেমন দামে এসব বিক্রি করা হচ্ছে সে ব্যাপারে কোনো তথ্য দেয়া হয়নি।

জেএফ-১৭ যুদ্ধবিমান মূলত চীন ও পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের যৌথ উদ্যোগে তৈরি। গেল কয়েক বছরে পাকিস্তানের সামরিক মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক শীতল হওয়ার পর বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়েছে ইসলামাবাদ। যার ফলে চীন এই বিমান নির্মাণে সহায়তা করে।

পাকিস্তান সশস্ত্র বাহিনী জানায়, আজারবাইজানের বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে তারা এসব যুদ্ধবিমান সরবরাহ করা হবে। আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ জুলাই মাসে একটি রাষ্ট্রীয় সফরে পাকিস্তান সফর করেন। যেখানে দুই দেশ প্রতিরক্ষাসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১০

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

১১

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

১২

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

১৩

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

১৪

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

১৫

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

১৬

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১৭

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১৮

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১৯

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

২০
X