কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০৮:১৪ এএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

কে হচ্ছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারপ্রধান, চূড়ান্ত হবে আজ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সবার দৃষ্টি সেদিকে। ছবি : সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সবার দৃষ্টি সেদিকে। ছবি : সংগৃহীত

গত বুধবার মধ্যরাতে পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। সংসদ ভেঙে দেওয়ায় দেশে ক্ষমতায় আসবে তত্ত্বাবধায়ক সরকার। ফলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সবার দৃষ্টি সেদিকে। এ নিয়ে বিরোধী দলীয় প্রধানের সঙ্গে গত বৃহস্পতিবার বৈঠক করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর গতকাল শুক্রবার শাহবাজ শরিফ জানিয়েছেন, আজ শনিবার (১২ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের নাম চূড়ান্ত করা হবে।

রেডিও পাকিস্তানের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজ। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের শরিকদের সঙ্গে আলোচনা করা হবে।’

শাহবাজের বর্তমান পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) জোট সরকারের মেয়াদ আগামী ১২ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার তিন দিন আগেই সংসদে ভেঙে দিতে প্রেসিডেন্টর কাছে সারসংক্ষেপ পাঠান শাহবাজ। ফলে নির্বাচন আয়োজনের জন্য ৬০ দিনের পরিবর্তে ৯০ দিন পাবে নির্বাচন কমিশন।

অবশ্য সংসদ যে ৯ আগস্ট ভেঙে দেওয়া হবে, তা আরও আগেই জানিয়েছিলেন শাহবাজ। তার এ ঘোষণার পর থেকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়। রাজনীতি বিশ্লেষক ও পণ্ডিতরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে বিভিন্ন জনের নাম সামনে নিয়ে আসতে থাকেন।

শাহবাজ শরিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নিয়োগের জন্য সংবিধানে আট দিনের সময় দেওয়া হয়েছে।

সংসদ ভেঙে দেওয়ার পরের দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়ে বিদায়ী বিরোধীদলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে বৈঠক করেন শাহবাজ। তাদের মধ্যে এ বিষয়ে আজ আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকের পর সাংবাদিকদের রাজা রিয়াজ বলেন, তাদের বিবেচনায় ছয়জনের নাম রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে তাদের কোনো তাড়াহুড়ো নেই।

এদিকে রাজনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী ১৪ আগস্ট পর্যন্ত শাহবাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে চান। কারণ হিসেবে তারা বলছেন, শাহবাজ দেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে চাইছেন। এরপরই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী শপথ নেবেন।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত এ পদে শাহবাজ দায়িত্ব পালন করতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X