কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ৪ সন্ত্রাসী নিহত

পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রস্তুতি। ছবি : আইএসপিআর
পাকিস্তান নিরাপত্তা বাহিনীর অভিযানের প্রস্তুতি। ছবি : আইএসপিআর

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে চার সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আরও এক সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৩ আগস্ট) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ তথ্য জানিয়েছে। খবর ডন ও জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের বাজাউর জেলার চারমাং এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে এক সেনা সদস্যও নিহত হন।

আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী চারমাংয়ে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে ইন্টিলিজেন্সবেজড অপারেশন (আইবিও) পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে নিরাপত্তা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। এতে করে চার সন্ত্রাসী নিহত হন। এ সময় সন্ত্রাসীদের পাল্টা গুলিতে এক নিরাপত্তা কর্মকর্তাও নিহত হন। অভিযান শেষে আরও এক সন্ত্রাসীকে আহত অবস্থায় আটক করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও আত্মঘাতী সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সন্ত্রাসীরা বেশ কয়েকটি সন্ত্রাসী সম্পৃক্ত ছিল। তারা আত্মঘাতী হামলার মাধ্যমে অনেক নিরীহ মানুষের জীবন নিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, অভিযানে মোহাম্মদ সোয়াইব নামের এক সিপাহি নিহত হয়েছেন।

দেশটি জানিয়েছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোনের ব্যাপারে সোচ্চার রয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ উৎখাতের ব্যাপারে সংকল্পবদ্ধ।

এর আগে দেশটিতে গত ৩০ জুলাই পাকিস্তানে জমিয়তে উলামা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) নামের একটি ইসলামি দলের সম্মেলনে বোমা হামলা হয়। এতে ৩৫ জন নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত ২০০ জন। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বাজুয়া জেলায় সংগঠনের সম্মেলন চলাকালে এ বিস্ফোরণ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X