কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

৫০০ গজ ধাওয়া করে মিয়ানমারের নাগরিককে ধরল বিজিবি

কক্সবাজার ৩৪ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গুলিসহ মোবাইল। ছবি : কালবেলা
কক্সবাজার ৩৪ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া অস্ত্র-গুলিসহ মোবাইল। ছবি : কালবেলা

মিয়ানমারের এক নাগরিকসহ দুই দুষ্কৃতকারীকে আটক করেছে কক্সবাজার ৩৪ বিজিবি। এ সময় তাদের কাছে পাওয়া যায় অবৈধ দেশীয় অস্ত্র ও গুলি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) মংজয়পাড়া বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করেন৷

আটকরা হলেন— বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মংজয়পাড়ার সুইজানুর ছেলে উমং (২৫) এবং অপরজন মিয়ানমারের মংডু উইলাতং গ্রামের মংচাকনের ছেলে পানুয়া (১৮)। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি রামদা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা আরও ৫-৬ চোরাকারবারি দ্রুত গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায়।

৩৪ বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র মায়ানমারের চোরাকারবারিদের সঙ্গে সখ্য গড়ে তুলে সীমান্ত দিয়ে ইয়াবা, অস্ত্র ও বিভিন্ন চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ গাছবুনিয়া সীমান্ত এলাকা দিয়ে একটি সশস্ত্র চোরাকারবারি দল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করাবে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক টহল দল বুধবার (১৪ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গাছবুনিয়া এলাকায় ওত পেতে অবস্থান নেয়। পরবর্তীতে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র চোরাকারবারি দল বিজিবির উপস্থিতি টের পেয়ে টহল দলের ওপর হামলার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের প্রায় ৫০০ গজ ধাওয়া করে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করতে সক্ষম হয়।

আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে সেখানে অবস্থান নেওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ইয়াবাসহ মাদক চোরাচালানের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলেও জানায়।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তারা কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে-কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার প্রতিরোধে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X