কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের পাকিস্তান সফরে যুক্তরাজ্যের সতর্কবার্তা

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

নাগরিকদের পাকিস্তান সফরে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) নাগরিকদের পাকিস্তান সফরের বিষয়ে ভ্রমণ নির্দেশনা আপডেট করেছে। এতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এফসিডিওর নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণে পাকিস্তানের বেশকিছু এলাকা ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে। মঙ্গলবার জারি করা এ নির্দেশনায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ১০ মাইল ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। এ অঞ্চলে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

নির্দেশনায় নাগরিকদের সীমান্তবর্তী এলাকা ছাড়াও খাইবার-পাখতুনখোয়ার (কে-পি) বেশকিছু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো বাজাউর, বান্নু, সোয়াত, পেশোয়ার এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ বিভিন্ন এলাকা। এ ছাড়া মানসেহরা এবং চিলাসের মধ্যে কারাকোরাম হাইওয়েতে ভ্রমণ এবং কালাশ উপত্যকাসহ মারদান থেকে চিত্রাল পর্যন্ত এন৪৫ হাইওয়েতে ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে।

এফসিডিও জানিয়েছে, গোয়াদরসহ বেলুচিস্তানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ সীমিত করা হয়েছে। এ এলাকার এন১০ থেকে সিন্ধু সীমান্তের কাছাকাছি এন২৫ অংশে কেবল প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া আজাদ জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার ১০ মাইলের মধ্যে ভ্রমণ এড়িয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিন্ধু এবং নবাবশাহের উত্তরের অঞ্চলগুলো এ সীমার বাইরে রয়েছে।

সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ বেড়েছে। এ দুই প্রদেশের আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের এসব সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দিয়ে আসছে কাবুল। যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে তারা।

সরকারি তথ্যানুসারে, ২০২৪ সালে পাকিস্তানে ৪৪৪টি সন্ত্রাসী হামলা হয়েছে। এসব হামলায় ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ প্রাণ হারিয়েছেন। শতকরা হিসেবে এ হতাহতের সংখ্যা গত এক দশকের যে কোনো বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি।

সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের দমনে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনাবাহিনী। আইএসপিআরের তথ্যানুসারে, গত বছর সেনা ও পুলিশের যৌথ অভিযানে ৯৩৪ সন্ত্রাসী নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

১০

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

১১

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

১২

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

১৩

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

১৪

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১৫

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১৬

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১৭

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৮

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৯

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

২০
X