স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০২:৪১ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে নতুন কোচ পেল পাকিস্তান

পাকিস্তান টেস্ট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান টেস্ট দল। ছবি : সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট ক্রিকেটেও নতুন কোচের পথে হাঁটছে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি) সাবেক পাকিস্তানি ক্রিকেটার আজহার মাহমুদকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে। অন্তত ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টেস্ট দলের দায়িত্বে থাকবেন এই সাবেক অলরাউন্ডার।

আজহার মাহমুদের কোচিং অধ্যায় শুরু হয়েছিল গত বছর, পিসিবির সহকারী কোচ হিসেবে। তবে সাম্প্রতিক সময়ে একাধিক পরিবর্তনের পর মূল দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পির বিদায়ের পর কোচিং ইউনিটে দেখা দেয় শূন্যতা। গত বছরের শেষদিকে আকিব জাভেদ টেম্পোরারি কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে দায়িত্ব পালন করলেও তা স্থায়ী হয়নি। এরপর সাদা বলের কোচ হিসেবে দায়িত্ব পান মাইক হেসন। আর লাল বলের দায়িত্ব এবার উঠল আজহারের কাঁধে।

খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের হয়ে খেলেছেন ২১টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে। মাঠে তার দক্ষতা যেমন প্রশংসিত, তেমনি কোচিং ক্যারিয়ারেও রয়েছে চোখে পড়ার মতো সাফল্য। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দুটি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন কোচ হিসেবে—যা প্রমাণ করে তার ট্যাকটিকাল বোঝাপড়া ও দল পরিচালনার দক্ষতা।

আজহারের কোচিং অধ্যায়ের শুরু হবে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে। চ্যালেঞ্জ বড় হলেও তার অভিজ্ঞতা এবং ক্রিকেটীয় জ্ঞানকে কাজে লাগিয়ে পাকিস্তানের টেস্ট দলকে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছে বোর্ড।

চলমান অস্থিরতা কাটিয়ে এবার স্থিরতা আনার চেষ্টা করছে পিসিবি। আর সে চেষ্টারই অংশ আজহার মাহমুদের এই দায়িত্ব গ্রহণ। এখন দেখার বিষয়, নতুন দায়িত্বে তিনি পাকিস্তানের টেস্ট ক্রিকেটে কতটা ভরসা এনে দিতে পারেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন

ড্রেসিংরুমে বিশেষ পুরস্কার চালু করল ভারত, প্রথম জিতলেন কে?

তাঁতীবাজারে জগন্নাথ জিউর মন্দিরের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ভাড়া বাসায় মিলল সিরীয় বংশোদ্ভূত দ্বৈত নাগরিকের মরদেহ

আনোয়ারায় ছেলের হাতে বাবা-মা খুন

ভিডিও বার্তায় এমপির ‘চোখ উপড়ে ফেলার’ হুমকি  

কুষ্টিয়ায় সাবেক মেয়রের ওপর সন্ত্রাসী হামলা 

গাছ লাগানোর চেয়ে রক্ষা করাই কঠিন: ভূমিমন্ত্রী

আর্জেন্টিনায় চুরির শিকার উরুগুইয়ান ফুটবলারের মরদেহ উদ্ধার, নেমে এলো শোকের ছায়া

প্রকাশ্যে সংঘটিত অপরাধ অস্বীকারের বিষয়ে ইসলাম কী বলে?

১০

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল

১১

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

১২

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

১৪

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

১৫

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

১৬

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

১৭

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

১৮

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

১৯

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

২০
X