কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৫ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

ইমরান খানের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, কী হবে এখন?

ইমরান খান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইমরান খান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

দেড় বছরের বেশি সময় ধরে পাকিস্তানের কারাগারে বন্দি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তার মুক্তির বিষয়ে মার্কিন চাপ নিয়ে গুঞ্জন চলছে। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক যে কোনো ব্যক্তি, দল বা ঘটনায় সীমাবদ্ধ নয়। এটি রাষ্ট্রীয় পর্যায়ে পরিচালিত হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার একটি বেসরকারি সংবাদ চ্যানেলের সঙ্গে কথা বলার সময় আসিফ জোর দিয়ে বলেন, পাকিস্তান-মার্কিন সম্পর্ক নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে একদল মার্কিন কংগ্রেসম্যান ইমরান খানের মুক্তির পক্ষে অবস্থান জানানোর পর তার এমন মন্তব্য এসেছে। তাদের এমন পোস্টের পর ইমরান খানের দল পিটিআইও ট্রাম্প প্রশাসনের ওপর চাপ সৃষ্টির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে।

ট্রাম্পের সহযোগী রিচার্ড গ্রেনেল সহ কিছু আইনপ্রণেতা খানের মুক্তির পক্ষে পোস্ট করলেও পরে অনেকে তাদের পোস্ট মুছে ফেলেন বলে উল্লেখ করেছেন আসিফ। তিনি আরও স্পষ্ট করে বলেন, পাকিস্তান মার্কিন সরকারের সঙ্গে যথাযথ সম্পর্ক বজায় রেখেছে। নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ অংশীদার।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাম্প্রতিক মার্কিন সফরের পর আসিফ এমন মন্তব্য করেছেন। সফরে তিনি ট্রাম্পের পররাষ্ট্র নীতি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং অন্যান্য আইনপ্রণেতাদের সাথে সাক্ষাৎ করেন। নাকভি এই বৈঠকগুলোর ইতিবাচক ফলাফল বয়ে আনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ বৈঠক দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের গুরুত্বকে প্রতিনিধিত্ব করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X