কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২১ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ। ছবি : সংগৃহীত
পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ ও জেলা প্রশাসন জানিয়েছে, পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় সোমবার দুপুরে একটি স্থানীয় শান্তি কমিটির অফিসে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হন।

পুলিশ জানিয়েছে, এখনো নিশ্চিত হওয়া যায়নি এটি আত্মঘাতী হামলা ছিল নাকি রিমোট কন্ট্রোলড বিস্ফোরণ। শাকাই তহসিল শান্তি কমিটির একটি বৈঠক চলাকালে এ বিস্ফোরণ ঘটে। এতে সভাপতিত্ব করছিলেন কমিটির চেয়ারম্যান সাইফুর রহমান।

স্থানীয় পুলিশ কর্মকর্তা উসমান খান এএফপিকে জানান, স্থানীয় এক উপজাতীয় প্রবীণ সাইফুর রহমান তার অতিথিশালায় একটি জিরগা (সভা) করছিলেন, তখনই হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। এতে অন্তত সাতজন নিহত এবং ২১ জন আহত হয়েছে। বিস্ফোরণের ধরণ এখনো স্পষ্ট নয়।

আহতদের মধ্যে শান্তি কমিটির সদস্যরাও রয়েছেন। তাদের তাৎক্ষণিকভাবে ওয়ানার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানিয়েছে, সাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে এবং তদন্তকারীরা প্রমাণ সংগ্রহে ব্যস্ত। বিস্ফোরণটি আত্মঘাতী ছিল নাকি দূরনিয়ন্ত্রিত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পরপরই বাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দক্ষিণ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানান, এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দোষীদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে।

মালিক নূর ইসলাম নামে স্থানীয় এক প্রবীণ বলেন, আমরা অনেক ত্যাগ স্বীকার করে এই এলাকায় শান্তি ফিরিয়ে এনেছি। এ ধরনের ঘটনা আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা। সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরেই এসব শান্তি কমিটিকে সহায়তা দিয়ে আসছে। এসব কমিটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের এলাকা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর অনেক কমিটি ভেঙে দেওয়া হলেও, শাকাই শান্তি কমিটি এখনো সক্রিয় ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X