স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ১০:৫৯ এএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

আশা জাগাচ্ছে এশিয়া কাপ, সেপ্টেম্বরেই শুরু হতে পারে টুর্নামেন্ট

এশিয়া কাপ ট্রফি। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ ট্রফি। ছবি : সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তা ও রাজনৈতিক উত্তেজনার ছায়া কাটিয়ে এবার নতুন আশার আলো দেখছে এশিয়া কাপ। ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে যে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল, সেটিই এখন সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে বলে দাবি করছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজ বিশ্বস্ত সূত্র অনুযায়ী দাবি করছে, সবকিছু ঠিকঠাক থাকলে ১০ সেপ্টেম্বর শুরু হতে পারে ছয় দলের এই টি-টোয়েন্টি ফরম্যাটের প্রতিযোগিতা। আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে আগামী সপ্তাহেই, আর জুলাইয়ের প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে সূচি।

এবারের আয়োজক দেশ হিসেবে ভারতের নাম থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের জটিলতায় নিরপেক্ষ ভেন্যুতে পুরো আসর আয়োজনই সম্ভাব্য পথ। সংযুক্ত আরব আমিরাত এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে থাকলেও হাইব্রিড ফরম্যাটে আয়োজনের কথাও চলছে।

এপ্রিলের পেহেলগামে সন্ত্রাসী হামলা এবং মে মাসে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান এই টুর্নামেন্টকে ঘিরে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছিল। ভারতের বিভিন্ন মহল থেকে পাকিস্তান বয়কটের দাবিও উঠেছিল।

যদিও দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ এখনো বন্ধ, তবে বিশ্ব ক্রিকেটের চাপ এবং রাজস্বের বাস্তবতা বিবেচনায় আসন্ন এশিয়া কাপে মুখোমুখি হওয়া এখন প্রায় নিশ্চিত।

সম্প্রতি আইসিসি ঘোষণা দিয়েছে, নারী ওয়ানডে বিশ্বকাপে ৫ অক্টোবর কলম্বোতে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এর মধ্যেই এসিসি এশিয়া কাপ নিয়েও কাজ এগিয়ে নিচ্ছে—পেছনে রয়েছে টেলিভিশন ও স্পনসরশিপের বিপুল অর্থনৈতিক চাপ।

বিসিসিআই নিজে ভারত-পাকিস্তান ম্যাচের অর্থনৈতিক ওপর নির্ভর করে না। কিন্তু আইসিসি, এসিসি এবং অন্যান্য বোর্ডের জন্য এই ম্যাচগুলোই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় রাজস্ব উৎস। ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক না থাকলেও, আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি হওয়া প্রক্রিয়া বজায় রাখার চাপ বাড়ছেই।

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতি স্পষ্ট করছে—এশিয়া কাপ ২০২৫ বাতিল নয়, বরং অপেক্ষমাণ উত্তেজনার সূচনা হতে চলেছে সেপ্টেম্বরেই। আর এই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই তো আলাদা একটা বিশ্বকাপ!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

যুবলীগ-ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবোঝাই বাস

বারে ৩ বার বল লাগলে গোল, চোটের ভান করলেই শাস্তি?

‘এনসিপিকে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হচ্ছে’

ঐতি‌হ্যে সমৃদ্ধ দামুড়হুদার প্রাণ‌কে‌ন্দ্র, তবুও উন্নীত হয়‌নি পৌরসভায় 

শরীয়তপুরে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রায় দুর্ঘটনা, আহত ৪

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক

দালালকে ধরে হাসপাতালের ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

১০

ইরানের হাতে এখনও ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র রয়েছে : ট্রাম্প

১১

হঠাৎ জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে 

১২

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বড় সুখবর

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩

১৪

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ সর্ব মিত্র চাকমার

১৫

তিন সপ্তাহ যেতেই নতুন উপাচার্য পেল জাবিপ্রবি

১৬

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি

১৭

ঋতুপর্ণার গোলে সমতা, স্বপ্ন বাড়ল বাংলাদেশের

১৮

কখন, কীভাবে দেখবেন আর্জেন্টিনা-হন্ডুরাসের ম্যাচ

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
X