কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১১:৫৫ এএম
আপডেট : ০৩ মে ২০২৫, ১২:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ভারতীয় সাংবাদিকই কাশ্মীর হামলা নিয়ে নতুন তথ্য দিলেন

ভারতীয় সাংবাদিক অর্চনা তিওয়ারি। ছবি : সংগৃহীত
ভারতীয় সাংবাদিক অর্চনা তিওয়ারি। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ দাবি করছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যমে এ নিয়ে একাধিক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এবার ভারতীয় সাংবাদিকও কাশ্মীর হামলা নিয়ে প্রশ্ন তুলেছেন।

ভারতীয় সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে অনুসন্ধান করেন। তিনি স্থানীয়দের বক্তব্য এবং সরকারি বর্ণনায় আকাশ-পাতাল ফারাক খুঁজে পান।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, তিওয়ারির তদন্ত সরকারি বক্তব্যের অসঙ্গতিগুলো চোখের সামনে আনে। ফলে সন্ত্রাসী হামলার সত্যতা এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে।

তিওয়ারির মতে, একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র নিরাপত্তা সংস্থার দাবির বিরোধিতা করেছে, যা সরকারের প্রমাণকে ভুয়া এবং সংঘাত মঞ্চস্থ করার ইঙ্গিত দেয়।

একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, অর্চনা তিওয়ারির সত্য উদ্ঘাটন প্রমাণ করে যে পেহেলগামের ফলস ফ্ল্যাগ অপারেশনটি কেবল প্রচারণা ছাড়া আর কিছুই নয়।

একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। তিওয়ারি সত্য উন্মোচনের প্রচেষ্টার অংশ হিসেবে এই কথোপকথন রেকর্ড করেছেন।

অর্চনা তিওয়ারি জিজ্ঞাসা করেছিলেন, নবদম্পতির ওপর হামলা এবং স্বামীর মৃত্যুর ঘটনা কি মিথ্যা? কাশ্মীরি ড্রাইভার উত্তর দিয়েছিলেন, ‘হ্যাঁ, এটা সব মিথ্যা—স্বামী জীবিত। এটা সবই একটা মঞ্চস্থ নাটক ছিল।’

কাশ্মীরি ড্রাইভার বলেছেন, ‘ভারতে যা ছড়ানো হচ্ছে সবই মিথ্যা।’

অর্চনা তিওয়ারি আরও জিজ্ঞাসা করেন, বিধবার বিবৃতি এবং ঘটনায় ক্ষতিগ্রস্ত শিশুর ভিডিওটিও কি মিথ্যা?

ড্রাইভার উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, এটা সবই একটা রাজনৈতিক খেলা।

কাশ্মীরি ড্রাইভার বলেন, ১০ কিলোমিটার দূর থেকে গুলি চালানো সন্ত্রাসীরা কীভাবে ভুক্তভোগীদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে?

তিনি আরও বলেন, যদি মোদি সরকার কাশ্মীরিদের অর্থনৈতিক নিধন বন্ধ না করে, তাহলে হাতে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১০

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

১১

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

১২

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১৪

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১৫

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১৬

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৭

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৮

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৯

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২০
X