কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও শক্তিশালী হচ্ছে পাকিস্তান, বাড়াচ্ছে পরমাণু অস্ত্রভাণ্ডার!

পাকিস্তানের সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সেনাবাহিনীর ট্যাংক। ছবি : সংগৃহীত

দক্ষিণ এশিয়ার চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের আছে পারমাণবিক অস্ত্রভাণ্ডার। সম্প্রতি কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় দুই দেশ। তখন থেকেই সামরিক খাত নিয়ে নতুন করে ভাবনা শুরু করে পাকিস্তান। এবার জানা গেল পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে দেশটি।

চলতি বছরে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু অস্ত্র, যা সংখ্যার বিচারে ভারতের চেয়েও বেশি। আর তাদের অস্ত্রাগারে চীনের তৈরি ড্রোন তো বহু আগেই যুক্ত হয়েছে।

গ্লোবাল ফায়ারপাওয়ার (জিএফপি) সূচক অনুসারে, পাকিস্তান বিশ্বের শীর্ষ ১৫টি সামরিক শক্তিধর দেশের মধ্যে স্থান পেয়েছে। ২০২৫ সালে বার্ষিক জিএফপি পর্যালোচনায় বিবেচিত ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তান ১২তম স্থানে রয়েছে।

সম্প্রতি জানা গেল, পাকিস্তান তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারকে আরোও আধুনিকীকরণ করছে এবং শুধু যে পরমাণু অস্ত্রকেই উন্নত করছে তা নয়, বরং পারমাণবিক কমান্ড ও কন্ট্রোল সিস্টেমের নিরাপত্তাও জোরদার করছে।

মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি -ডিআইএ এর প্রকাশিত এক তথ্যের মাধ্যমে জানা যায়, পাকিস্তান গোপনে তাদের পরমাণু অস্ত্রভাণ্ডারকে আধুনিকীকরণ করছে। ওই সংস্থাটির বরাত দিয়ে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তাদের সামরিক ও পারমাণবিক ক্ষমতাকে ভারতের তুলনায় উন্নত করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এদিকে সামরিক বিশ্লেষকদের মতে, এই প্রতিযোগিতার ফলে দক্ষিণ এশিয়ায় নতুন করে পরমাণু উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X