কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

টানা সংঘাত চলছে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি)। ছবি : সংগৃহীত
টানা সংঘাত চলছে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি)। ছবি : সংগৃহীত

ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটি ও শহরে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে নিয়ন্ত্রণ রেখা (এলওসি)। শুক্রবার সকাল থেকে কুপওয়ারা ও উরিতে আবারও গোলাগুলি শুরু করেছে পাকিস্তানি সেনারা। ভারতীয় সেনাবাহিনীও এর পাল্টা জবাব দিয়েছে। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার পাকিস্তানি গোলাবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের মধ্যে ছিলেন তিনজন নারী ও পাঁচজন শিশু।

সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শ্রীনগর, জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন শহরে এখনও বিদ্যুৎবিহীন ‘ব্ল্যাকআউট’ চলছে। বিশেষ করে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলাগুলোতে রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়। রাজস্থানের বিকানের, জোধপুর ও বর্মেরেও ব্ল্যাকআউট জারি ছিল।

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, পাকিস্তানের ব্যর্থ ড্রোন হামলার পর পরিস্থিতি পর্যালোচনায় তিনি জম্মু যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার পর পাকিস্তান ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবের বেশ কিছু শহরে। তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সবগুলো হামলা ব্যর্থ হয়। জম্মু, পাঠানকোট ও উদমপুরের সামরিক ঘাঁটিগুলো বিশেষভাবে লক্ষ্যবস্তু ছিল।

এদিকে আরব সাগরে পাকিস্তানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী। সূত্রের দাবি, এ অভিযানে সফলভাবে পাল্টা আঘাত হানা হচ্ছে।

ভারতীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সতর্কতা হিসেবে ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর মধ্যে রয়েছে চণ্ডীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, শিমলা, জোধপুর, জম্মু ও পাঠানকোট।

পাঞ্জাব সরকার সীমান্তবর্তী ছয়টি জেলায় সব স্কুল বন্ধ ঘোষণা করেছে। চণ্ডীগড় ও রাজস্থানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দিল্লির দুইটি নামকরা স্কুল—ডিপিএস আর কে পুরম ও ডিপিএস মথুরা রোড আজ স্কুল বন্ধ রাখছে।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে ধর্মশালায় আয়োজিত আইপিএল ম্যাচ—পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস—বাতিল করা হয়েছে। খেলোয়াড়দের দিল্লিতে নিয়ে যেতে বিশেষ বন্দোবস্ত করেছে বিসিসিআই।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ সংঘাতকে ‘আমেরিকার দায়িত্ব নয়’ বলে মন্তব্য করেছেন। তার ভাষায়, ‘এটি এমন এক যুদ্ধ, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং এতে জড়ানোর কোনও প্রয়োজন নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X