কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে বিস্ফোরণ, ২ পুলিশ নিহত

ক্রাইম সিনে পুলিশ। ভিন্ন ঘটনার ছবি
ক্রাইম সিনে পুলিশ। ভিন্ন ঘটনার ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ারে এক আত্মঘাতী হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে রয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন পুলিশের বরাতে জানিয়েছে, জঙ্গি হামলার ক্রমবর্ধমান ঘটনার ধারাবাহিকতায় রোববার (১১ মে) পুলিশ আক্রমণের শিকার হয়। পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার (সিসিপিও) কাসিম খান বলেন, একজন সাব-ইন্সপেক্টরসহ দুই পুলিশ সদস্য নিহত এবং দুজন আহত হয়েছেন। সন্ত্রাসীর আত্মঘাতী বিস্ফোরণে তারা নিহত হন।

তিনি আরও বলেন, একটি পুলিশের প্যাট্রোল গাড়িকে লক্ষ্য করে ওই আত্মঘাতী হামলা চালানো হয়। হামলাটি রিং রোড মল মান্দি এলাকার কাছে ঘটেছে।

এরপর খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সব এলাকায় বিপুল নিরাপত্তা বাহিনী সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

এর আগে একই দিনে গোয়াদরে একটি মসজিদের কাছে হামলাকারীরা হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেখানেও পুলিশের সঙ্গে ব্যাপক গোলাগুলিতে জড়ায় সন্ত্রাসীরা।

অন্য এক ঘটনায়, খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত পুলিশ লান্দেওয়া গোরাবাই এলাকায় সন্ত্রাসীদের অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সেখানে উদ্ধার অভিযানে তিনজনকে উদ্ধার করে পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত এবং একজন পুলিশ সদস্য আহত হন।

পাকিস্তানে হঠাৎ মার্চ মাসে জঙ্গি সহিংসতা বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী অভিযানও জোরদার করে। জঙ্গি হামলার সংখ্যা ২০১৪ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো ১০০ ছাড়িয়ে গেছে। নিরাপত্তা সূত্র বলছে, অধিকাংশ হামলার পেছনে আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী দল ‘খারেজি’ জড়িত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১০

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১২

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৪

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৫

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৬

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৭

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৯

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

২০
X