কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তীব্র উত্তেজনায় জড়ায় ভারত ও পাকিস্তান। ভারত হামলার দায় পাকিস্তানের কাঁধে চাপিয়ে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে।

পাল্টা জবাবে পাকিস্তানও আঘাত হানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ও ভারতের অভ্যন্তরে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উপমহাদেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে পৌঁছায়।

এরপর যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে অভিহিত করে পাকিস্তান উদযাপন করে ‘ইয়াওম-ই-তাশাক্কুর’ বা ‘ধন্যবাদ জ্ঞাপনের দিন’।

শুক্রবার (১৬ মে) ইসলামাবাদে আয়োজিত এ বিশেষ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়া শেহবাজ শরিফ বলেন, ভারত ও পাকিস্তান অতীতে তিনবার যুদ্ধ করেছে। কিন্তু প্রতিবারই উভয় দেশ দুর্ভোগ ছাড়া কিছুই পায়নি। খবর ডন।

শেহবাজ বলেন, আমরা যুদ্ধ জিতেছি, তবে আমরা শান্তি চাই। শত্রুকে শিক্ষা দিয়েছি, কিন্তু আমরা আগ্রাসনের নিন্দা করি। আমরা চাই, দক্ষিণ এশিয়া শান্তিপূর্ণ অঞ্চল হোক- যেখানে মানুষ উন্নয়ন, প্রগতির জন্য কাজ করবে।

তিনি ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, কাশ্মীরসহ সকল বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই দেশ বাণিজ্য ও সন্ত্রাসবিরোধী সংগ্রামে যৌথভাবে কাজ করতে পারে। তার মতে, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের বড় শিকার- এখানে প্রাণ হারিয়েছে ৯০ হাজারেরও বেশি মানুষ, ক্ষতি হয়েছে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের অর্থনীতি।

প্রধানমন্ত্রী শেহবাজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত ও পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র। এদের মধ্যে যুদ্ধ শুরু হলে তা গোটা উপমহাদেশের ১৬০ কোটিরও বেশি মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে। যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তাহলে ইতিহাসে কেউ বেঁচে থেকে সেটি বলার মতো থাকবে না, বলেন তিনি।

শেহবাজ জানান, ৯ মে গভীর রাতে ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালায়। এসময় তিনি জরুরি বৈঠক করেন সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরসহ সামরিক কর্মকর্তাদের সঙ্গে। সেনাপ্রধানের অনুরোধে অনুমোদিত হয় পাল্টা প্রতিরোধ। এরপর পাকিস্তানি বিমানবাহিনী পাঠানকোট, উদমপুরসহ ভারতের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

তিনি দাবি করেন, আমরা ৬টি ভারতীয় বিমান ধ্বংস করেছি, যার মধ্যে ৩টি ছিল ভারতের গর্ব- রাফাল যুদ্ধবিমান। আমাদের বিমানবাহিনী দেশীয় প্রযুক্তি ও চীনা সহযোগিতায় এমন জবাব দিয়েছে যা সারা বিশ্বকে চমকে দিয়েছে।

‘ইয়াওম-ই-তাশাক্কুর’ উপলক্ষে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে ইসলামাবাদে ৩১টি তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রাদেশিক রাজধানীগুলোতেও হয় ২১টি করে তোপধ্বনি। রাজধানীতে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

শেহবাজ বলেন, ভারত কাপুরুষের মতো রাতের আঁধারে হামলা চালিয়ে আমাদের নিরীহ নাগরিকদের হত্যা করেছে। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি-কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিধর প্রতিপক্ষও নতজানু হতে বাধ্য হয়।

তিনি বলেন, আমাদের সাহসী শাহীনরা শত্রুকে উপযুক্ত জবাব দিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর ভাষায় জবাব দিয়ে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেহবাজ প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডির সম্মিলিত সামরিক হাসপাতালে যান। সেখানে তিনি আহত সৈনিক ও নাগরিকদের খোঁজখবর নেন।

পরে তিনি শহিদ স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শহিদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্ববোধের ফলেই আমরা বিজয় অর্জন করেছি। তবে আমাদের লক্ষ্য এখন টেকসই শান্তি অর্জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

১১

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

১২

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৩

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১৪

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১৫

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৭

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৮

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৯

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

২০
X