কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের অমতে বিয়ে, দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা

পরিবারের অমতে বিয়ে, দম্পতিকে এক বছর পর গুলি করে হত্যা

পরিবারের অমতে বিয়ে করার এক বছর পর গুলি করে হত্যা করা হয়েছে এক পাকিস্তানি দম্পতিকে। গতকাল রোববার পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলায় এ ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্যমতে, নিহত দম্পতির নাম সাকলাইন এবং আয়েশা। হত্যাকারী নিহত আয়েশার ভাই বলে প্রতিবেদনে জানানো হয়েছে। হত্যাকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

জানা গেছে, সাকলাইন ও আয়েশা নিজেদের বাড়িতে ছিলেন। হঠাৎ আয়েশার ভাই বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি করা শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাকলাইন ও আয়েশা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে, এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।

জেলা পুলিশ অফিসার ফারুক আমজাদ ডনকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে তারা। প্রাথমিক তদন্তে ‘অনার কিলিং’-এর কারণে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রসঙ্গত, গত মে মাসেও এ ধরনের একটি ঘটনা ঘটে পাকিস্তানে। প্রেমের সম্পর্কে জড়ানোয় গুলি করে হত্যা করা হয় এক প্রেমিক যুগলকে। মে মাসের ওই ঘটনাটি ছিল বেলুচিস্তানের। একজন গোত্রপ্রধানের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়। এই সম্পর্ককে গোত্রের মর্যাদার জন্য হুমকি বলে মনে করেছিলেন ওই গোত্রপ্রধান। ঘটনাটি ‘অনার কিলিং’ বা তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কিছু অঞ্চলে এ ধরনের হত্যাকাণ্ড প্রায় সময়ই ঘটে। ওই ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালেই পাকিস্তানে ৩৩৫ নারী ও ১১৯ পুরুষ অনার কিলিংয়ের শিকার হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান মানবাধিকার কমিশন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X