কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০২:১৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমরা মরলে অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাব, যুক্তরাষ্ট্রে পাকিস্তানি সেনাপ্রধান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক অনুষ্ঠানে প্রকাশ্যে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। শনিবার (৯ আগস্ট) টাম্পায় আয়োজিত এক ডিনারে তিনি বলেন, ‘আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক দুনিয়াকে সঙ্গে নিয়ে যাব।’ খবর এনডিটিভির

মুনির আরও হুঁশিয়ারি দেন, সিন্ধু নদীতে ভারতের নির্মিত কোনো অবকাঠামো পাকিস্তানের পানি প্রবাহে বাধা দিলে সেটি ক্ষেপণাস্ত্র দিয়ে গুঁড়িয়ে দেবেন। তার দাবি, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে সরে গিয়ে পাকিস্তানের ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলেছে।

তিনি বলেন, ভারতের বাঁধ তৈরি হলে আমরা সেখানে ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা ধ্বংস করবো। সিন্ধু নদী ভারতের ব্যক্তিগত সম্পত্তি নয়।

ডিনারে প্রায় ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূত অংশ নেন, যেখানে মোবাইল ফোন বা কোনো ডিজিটাল যন্ত্র নেওয়া নিষিদ্ধ ছিল। একাধিক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক চারদিনের সংঘর্ষ প্রসঙ্গে মুনির অভিযোগ করেন, ভারত ক্ষয়ক্ষতির বিস্তারিত গোপন করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে ভারত আক্রমণ চালালে পাকিস্তান আরও কঠোর জবাব দেবে—আমরা ভারতের পূর্বাঞ্চল থেকে শুরু করবো, এরপর পশ্চিমে অগ্রসর হবো।

মুনির মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের পর তিনি ফিল্ড মার্শাল খেতাব পান। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, তিনি আগামী দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন।

রাজনীতিতে সেনাবাহিনীর ভূমিকার পক্ষে সওয়াল করে মুনির বলেন, যুদ্ধ যেমন শুধু জেনারেলদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়, তেমনি রাজনীতিও কেবল রাজনীতিকদের হাতে ছাড়া ঠিক নয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১০

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১১

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১২

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৩

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৪

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১৫

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১৬

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৭

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৮

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৯

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

২০
X