কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সমালোচনা করে দেওয়া পোস্ট মুছে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি : সংগৃহীত

ইসরায়েলকে মানবতার অভিশাপ ও অসাধু রাষ্ট্র আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্ট মুছে দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেওয়া ওই পোস্টে আসিফ বলেন, পাকিস্তানে যখন শান্তি আলোচনা চলছে, লেবাননে তখন গণহত্যা চলছে। প্রথমে গাজা, তারপর ইরান আর এখন লেবাননে নিরীহ মানুষদের হত্যা করছে ইসরায়েল।

ইসরায়েল প্রসঙ্গে তিনি বলেন, আমি দোয়া করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনের ভূমিতে এই ক্যান্সারের মতো দেশটি প্রতিষ্ঠা করেছে, তারা যেন জাহান্নামে পুড়ে মরে।

খাজা আসিফের ওই পোস্টটি খুব দ্রুতই আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পরবর্তীতে তীব্র প্রতিক্রিয়ার মুখে পোস্টটি মুছে ফেলেন তিনি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকেও খাজা আসিফের এই বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়েছে। সেখানে বলা হয়, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের বিষয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত আপত্তিকর। কোনো দেশের থেকেই এ ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আর যে দেশ নিজেদের শান্তির পক্ষে এবং নিরপেক্ষ দাবি করে তাদের থেকে তো কখনই না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X