কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান ছাড়ার একদিনের মাথায় আবার ফিরলেন আরাগচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের অনিশ্চয়তার মধ্যেই তিনি আবারও ফিরেছেন।

রোববার (২৬ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আব্বাস আরাগচি গতকাল ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। আজ আবারও ওমান থেকে পাকিস্তানে ফিরেছেন। আগামীকাল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল ইসলামাবাদ ছেড়ে যাওয়ার সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের পক্ষ থেকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেছেন তিনি।

তার প্রস্থানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তানে তার বিশেষ দূতদের সফর বাতিল করেছেন।

এ বিষয়ে আরাগচি এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা সে বিষয়ে তিনি সন্দিহান।

ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এ সফর ও মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X