কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০১:০১ পিএম
আপডেট : ২২ জুন ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

অর্থ সংকটে করাচি বন্দর বেচে দিচ্ছে পাকিস্তান

করাচি পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর। ছবি : সংগৃহীত
করাচি পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর। ছবি : সংগৃহীত

চরম আর্থিক সংকটের জেরে জরুরি অর্থের জোগান দিতে করাচি সমুদ্রবন্দরের টার্মিনালগুলো সংযুক্ত আরব আমিরাতের কাছে হস্তান্তরের চিন্তা করছে পাকিস্তান। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টোকিওভিত্তিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।

প্রতিবেদনে বলা হয়, জরুরি তহবিল গঠনের জন্য গত বছর পার্লামেন্টে আইন প্রণয়ন করে পাকিস্তান সরকার। সম্প্রতি করাচি বন্দর হস্তান্তরের জন্য জরুরি কমিটি গঠনের কথা জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী। এর আগে পাকিস্তান ও আমিরাতের মধ্যে হওয়া আন্তঃসরকার চুক্তি নিয়ে পাকিস্তানের মন্ত্রিপরিষদে বেশ কয়েকটি বৈঠকও হয়েছে।

তবে এসব বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এমনকি পাকিস্তান সরকার আমিরাতের কাছে করাচি বন্দর পরিচালনার দায়িত্ব দিতে চায় নাকি বন্দরটি বিক্রি করতে চায়, তাও জানা যায়নি।

করাচি বন্দর আরব সাগরের উত্তরে এবং ওমান উপসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। এটি পাকিস্তানের প্রধান সমুদ্রবন্দর। এর মাধ্যমে দেশটির ৬০ শতাংশ পণ্য আমদানি-রপ্তানি হয়।

আমিরাতের বন্দর থেকে ওমান উপসাগর দিয়ে করাচিতে পণ্য পরিবহন সহজ হবে। এ ছাড়া এ পথে হরমুজ প্রণালির চেয়ে পণ্য আরও দক্ষতার সঙ্গে পরিবহন করা যাবে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও ভয়াবহ বন্যার সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় পাকিস্তানের অর্থনীতি পতনের দ্বারপ্রান্তে। সম্প্রতি চীন থেকে এক বিলিয়ন ডলার ঋণ নিয়েছে দেশটি। শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি তুলনা করা যায় বলে মন্তব্য করেছে নিক্কেই এশিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X