কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের সাধারণ নির্বাচন পেছাতে সংসদের উচ্চকক্ষ সিনেটে একটি প্রস্তাব পাস হয়েছে। ভোটের মাত্র মাস খানেক আগে শুক্রবার (৫ জানুয়ারি) সিনেটে এই প্রস্তাব পাস হলো। সিনেটে প্রস্তাব পাস হলেও তা মেনে চলার আইনি কোনো বাধ্যবাধকতা নেই। প্রস্তাব অনুযায়ী ভোট পেছাতে হবে এমনটাও নয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসি)। ইসির ওপরই নির্ভর করছে ৮ ফেব্রুয়ারি ভোট হবে কি না। খবর রয়টার্সের।

গত আগস্টে সংদের নিম্নকক্ষ ভেঙে দেওয়া হলে নভেম্বরেই সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। তবে জনশুমারি ও সংসদীয় সীমানা নির্ধারণের কারণে দেখিয়ে ৮ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করে ইসি।

পাকিস্তানের সিনেট ১০০ আসন বিশিষ্ট। তবে শুক্রবার মাত্র ১৪ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন। এই সিনেট অধিবেশনেই ভোট পেছাতে প্রস্তাব তোলেন স্বতন্ত্র সদস্য দিলাওয়ার খান। তিনি বলেন, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের অধিকাংশ অঞ্চলে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড ঠান্ডা থাকে। এ ছাড়া সেখানে নিরাপত্তাজনিত উদ্বেগের বিষয়ও আছে।

পাকিস্তান বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই সরকারের প্রধানমন্ত্রী হলেন আনোয়ার উল হক কাকার। মূলত দেশে একটি সাধারণ নির্বাচনের আয়োজনের করবে এমনটাই কথা ছিল তার সরকারের।

তবে আনোয়ার সরকারকে নির্বাচন আয়োজনের বাইরেও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থনীতি সম্পর্তিক বিভিন্ন বিষয়ে তার সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে। পাকিস্তানের ইতিহাসে তার সরকারই প্রথমবারের মতো আইন করে এমন ক্ষমতা দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তানে নির্বাচিত সরকার না থাকলে দেশটির শক্তিশালী সেনাবাহিনীর ক্ষমতা আরও মজবুত হবে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর তিন দশকের বেশি সময় পাকিস্তান শাসন করেছে সেনাবাহিনী। বর্তমানে সরাসরি ক্ষমতায় না থাকলেও নির্বাহী বিভাগের ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X