কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

জলদস্যুদের হাত থেকে ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার ভারতের

ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ছবি : সংগৃহীত
ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। ছবি : সংগৃহীত

সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাত থেকে ১৯ জন পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাদের ছিনতাই হওয়া মাছ ধরার নৌকা থেকে অনুরোধ পেয়ে তাদের উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মাত্র ৩৬ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো উদ্ধার অভিযান পরিচালনা করেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। খবর বিবিসির।

এর আগে গত ২৮ জানুয়ারি সোমালিয়া উপকূলে ছিনতাই হয়ে যাওয়া একটি জাহাজ থেকে ১৭ জন ইরানি নাবিককে উদ্ধার করার কথা জানিয়েছিল ভারতীয় নৌবাহিনী।

সম্প্রতি সোমালিয়া উপকূলে জলদস্যুদের জাহাজ ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। এর ফলে এ অঞ্চলে জলদস্যুরা আবার সক্রিয় হয়ে উঠতে পারে এমন শঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি বিপদগ্রস্ত জাহাজ উদ্ধারে এগিয়ে যায় ভারতের নৌবাহিনী।

২৮ জানুয়ারি এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানায়, সোমালিয়া উপকূলে একটি জাহাজ থেকে বিপদের বার্তা পেয়ে এগিয়ে যায় ভারতীয় যুদ্ধজাহাজ সুমিত্রা। নৌকর্মকর্তারা ইরানের পতাকাবাহী জাহাজের আটক নাবিকদের ছেড়ে দিতে জলদস্যুদের কাছে বার্তা পাঠায়। এরপর ১৭ নাবিককে মুক্তি দেওয়া হলে জাহাজের তল্লাশি শেষে সেটিকে যাত্রা শুরুর অনুমতি দেওয়া হয়।

মঙ্গলবার আরেক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইরানি পতাকাবাহী মাছ ধরার নৌকা থেকে বার্তা পেয়ে আজকেও এগিয়ে যায় যুদ্ধজাহাজ সুমিত্রা। এরপর জাহাজে উঠে অভিযান চালিয়ে ১৯ নাবিককে উদ্ধার করেন ভারতীয় নৌকর্মকর্তারা। জাহাজটি ইরানের পতাকাবাহী হলেও সেখানে পাকিস্তানি নাবিক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X