কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:৪২ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সোমালি জলদস্যুদের গতিরোধ করল ভারতীয় নৌবাহিনী

গত ডিসেম্বরে রুয়েন নামের কার্গো জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। ছবি : সংগৃহীত
গত ডিসেম্বরে রুয়েন নামের কার্গো জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। ছবি : সংগৃহীত

সোমালিয়া উপকূলে ছিনতাইকৃত পণ্যবাহী একটি জাহাজের গতিরোধ করেছে ভারতীয় নৌবাহিনী। বর্তমানে এই জাহাজে থাকা সোমালি জলদস্যুদের আত্মসমর্পণ এবং সেখানে কোনো জিম্মি থাকলে তাদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। শনিবার (১৬ মার্চ) দেশটির নৌবাহিনীর এক মুখপাত্রের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

ভারতীয় নৌবাহিনীর গতিরোধ করা জাহাজটির নাম রুয়েন। মাল্টার পতাকাবাহী এই জাহাজটি একটি কার্গো জাহাজ। গত ১৪ ডিসেম্বর এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালি জলদস্যুরা। এরপর থেকে এই জাহাজ ব্যবহার করে সাগরে জলদস্যুতা করে আসছিল তারা।

গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী জানায়, চলতি সপ্তাহে সোমালিয়া উপকূলে বাংলাদেশের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ছিনতাই করতে রুয়েন নামের জাহাজটি ব্যবহার করে থাকতে পারেন সোমালি জলদস্যুরা।

শনিবার ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র জানান, শুক্রবার (১৫ মার্চ) আন্তর্জাতিক জলসীমায় ছিনতাইকৃত জাহাজটি থামাতে গেলে ভারতীয় যুদ্ধজাহাজের দিকে গুলি ছুড়ে জলদস্যুরা। এরপর আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা ও জলদস্যুতা প্রতিরোধে পদক্ষেপ নেয় ভারতীয় নৌবাহিনী। এ সময় জলদস্যুদের আত্মসমর্পণ করে জাহাজ ও জিম্মি নাগরিকদের ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় নৌসেনারা।

ভারতীয় কর্মকর্তারা বলেছেন, গত ডিসেম্বর থেকে ছিনতাই, ছিনতাইচেষ্টা বা সন্দেহজনক প্রচেষ্টার অন্তত ১৭টি ঘটনা নথিভুক্ত করেছে ভারতীয় নৌবাহিনী। জলদস্যুতা মোকাবিলায় জানুয়ারি মাসে লোহিত সাগরের পূর্বে দিকে কমপক্ষে এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। এ সময়ের মধ্যে ২৫০টির বেশি জাহাজ তল্লাশি করেছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X