কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন না পাকিস্তানের প্রেসিডেন্ট

প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন না বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। শপথগ্রহণ অনুষ্ঠানের আগেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যেতে পারে। ফলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মিত্র আরিফ আলভির উত্তরসূরি হিসেবে নতুন প্রেসিডেন্টই শপথ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন।

জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর তিন দিন পর নতুন সংসদের প্রথম অধিবেশন ডাকার সময়সীমা রয়েছে।

বিশ্বস্ত সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ জানায়, সিনেটের ৫৩ সদস্যের নির্বাচন, চেয়ারম্যান/ডেপুটি চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন ৮ মার্চের আগে আয়োজন করতে হবে। ফলে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সময়সীমা সীমিত।

সূত্রটি আরও জানায়, যদি এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে আরিফ আলভি নয়, নতুন প্রেসিডেন্ট পরবর্তী প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করাবেন।

এর আগে ২০২২ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে নতুন জোট সরকার গঠন করে প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের শাহবাজ শরিফ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে শাহাবাজকে শপথবাক্য পড়াননি আলভি।

২০১৮ সালের ইমরানের দল পিটিআই ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয়। এরপর একই বছরের ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন আলভি। ২০২২ সালে সংসদে অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। তবে দল বিদায় নিলেও প্রেসিডেন্ট পদে থেকে যান আলভি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X