কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট থাকতে পারেন ইমরানের বন্ধু আলভি

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির পাঁচ বছরের মেয়াদ আজ শুক্রবার মধ্যরাতে শেষ হচ্ছে। এর মধ্য দিয়ে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ পূর্ণ করতে চলেছেন পিটিআইপ্রধান ইমরান খানের মিত্র আলভি। খবর দ্য ডন ও জিও নিউজ।

সাংবিধানিকভাবে বরাদ্দকৃত মেয়াদ শেষ হলেও প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন তিনি। গত সপ্তাহে এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনে সম্মতি দিয়েছিলেন আলভি। পাকিস্তানের সংবিধানেও এই বিষয়টির উল্লেখ আছে।

পাকিস্তানের সংবিধানে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট তার পদে অধিষ্ঠিত হবেন। তবে উত্তরাধিকারী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন।

যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের ইতিহাসে বর্ধিত মেয়াদের রাষ্ট্রপ্রধানদের একজন হতে যাচ্ছেন আলভি। এর আগে চৌধুরী ফজল এলাহি অতিরিক্ত এক মাস দায়িত্ব পালন করেছিলেন।

২০২৮ সালের ইমরানের দল পিটিআই ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট পদে আলভিকে মনোনয়ন দেয়। এরপর একই বছরের ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন আলভি।

গত বছর পার্লামেন্ট অনাস্থা ভোটে হেরে ইমরানের পিটিআই বিদায় নেয়। তবে পিটিআই বিদায় নিলেও প্রেসিডেন্ট পদে থেকে যান আলভি। আর আজ চতুর্থ প্রেসিডেন্ট হিসেবে তিনি তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X