স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস। ছবি : সংগৃহীত
পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াস। ছবি : সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় পাকিস্তানের সাবেক ওপেনার মোহাম্মদ ইলিয়াসের। সে সময় দারুণ এক ক্রিকেটার ছিলেন তিনি। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন এই পাক ক্রিকেটার। সোমবার (১২ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমান ইলিয়াস। মৃত্যুকালে এই ক্রিকেটারর বয়স হয়েছিল ৭৯ বছর।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, চেয়ারম্যান মহসিন নাকভি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পাকিস্তান ক্রিকেটে তার অবদানের কথা স্মরণ করেছেন।

পাকিস্তানের জার্সিতে ১০টি টেস্ট খেলেছেন ইলিয়াস। ১৯৬৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে করেন ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্যারিয়ার খুব সমৃদ্ধ না হলেও প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ার ছিল সমৃদ্ধ।

১৯৬১ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ৮২ ম্যাচে করেন ৪৬০৭ রান। গড় ছিল ৩৫.৭১। শেষ স্বীকৃত প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ১৯৭৫ সালে। মাত্র ১৫ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ ইলিয়াসের। ১৯৬৪ সালে অস্ট্রেলিয়ায় একমাত্র টেস্টে পাকিস্তানের হয়ে তার অভিষেক।

খেলা ছাড়ার পর ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়েতে ক্রিকেট খেলেছেন। পরে পাকিস্তানে ফিরে বিভিন্ন সময়ে নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০১৪ সালে ছিলেন জুনিয়র নির্বাচক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১০

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১১

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১২

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৩

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৪

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৫

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৬

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৭

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৮

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

২০
X