কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্র উঁচিয়ে কোরবানির পশু ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশ্যে কোরবানির পশু ছিনতাই। ছবি : সংগৃহীত
প্রকাশ্যে কোরবানির পশু ছিনতাই। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। সারাবিশ্বের মুসলমানেরা কোরবানির পশু কেনার প্রস্তুতি নিতে শুরু করেছে। কোরবানির ঈদের বিধান হলো এ সময় আল্লাহর জন্য পশু উৎসর্গ করা। ঈদের সময় ঘনিয়ে আসতেই সক্রিয় হয়ে উঠেছে অপরাধী চক্র। দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে কোরবানির পশু ছিনিয়ে নিয়েছে একদল অপরাধী। মঙ্গলবার (২৮ মে) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানির পশু ছিনতাইয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিন যুবককে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে পশু ছিনতাই করতে দেখা গেছে। আর চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে।

জিও নিউজ জানিয়েছে, ঈদুল আজহার কয়েকদিন আগেই লাহোরে কোরবানির পশু ছিনতাই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ডাকাত দলের সদস্যদের অস্ত্রের মুখে পশু ছিনতাই করতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, সশস্ত্র ডাকাত দলের সদস্যরা গাড়িতে করে লাহোরের একটি এলাকার গলিতে ছাগল নিয়ে হাঁটতে থাকা এক ব্যক্তির পাশে থামেন। এরপর গাড়ি থেকে নেমে তারা ওই যুবককে থাপ্পড় মারেন এবং হুমকি দেন।

এতে আরও দেখা যায়, এরপর ডাকাতরা ছাগলগুলো ছিনিয়ে নেয় এবং এগুলো গাড়িতে তুলে ফেলে। এ সময় ওই যুবকের সামনে অস্ত্র তাক করা হয়। এরপর ছিনতাইকারীরা দ্রুত সটকে পড়ে। পরে ওই যুবক ভয়ে উল্টোদিকে চলে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছিনতাইয়ের ভিডিও ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। ভিডিওতে ছিনতাইকারীদের কাছে নাগরিকদের অসহায় অবস্থার বিষয়টি ফুটে উঠেছে।

একজন লিখেন, ডাকাতদের গাড়ির নম্বর প্লেট দৃশ্যমান। তবে তাদের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিবে না। আরেকজন সরকার ও পুলিশের নিন্দা করে বলেন, কর্তৃপক্ষ কিছু করবে না। তারা উল্টো ডাকাতদের সঙ্গে বারবিকিউ খাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল লাহোরের সমনাবাদ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। তবে অভিযুক্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

মমতাজের জামিন বহাল

১১

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১২

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৩

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৪

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৫

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৬

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৭

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৯

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

২০
X