মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার পতাকা ও ডলার। ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার পতাকা ও ডলার। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার দুই মন্ত্রীকে ধরতে মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে তুলে আনার পর এ ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর তার সরকারের অন্য শীর্ষ নেতাদের কেন গ্রেপ্তার করা হয়নি— এমন প্রশ্নের জবাবে রুবিও বলেন, বিষয়টি খুবই সহজ। আপনি গিয়ে পুরো দেশজুড়ে সবাইকে ধরে আনতে পারেন না।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র মাদুরো সরকারের দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলোকে গ্রেপ্তার বা দণ্ডিত করতে তথ্য দিলে সর্বোচ্চ ২৫ মিলিয়ন ডলার এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনোর ক্ষেত্রে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা রয়েছে।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় আরও দীর্ঘ সময় অবস্থান করে আরও লোককে ধরতে চেষ্টা করত, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হতো। তিনি বলেন, আমরা যদি সেখানে থেকে যেতাম, তাহলে কী ধরনের চিৎকার আর প্রতিবাদ হতো তা মানুষ কল্পনাই করতে পারে। আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারটি অর্জন করেছি।

তিনি বলেন, আমাদের পররাষ্ট্রনীতিতে অনেকেই সবকিছুকে লিবিয়া, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে তুলনা করেন। কিন্তু এটি মধ্যপ্রাচ্য নয়, আর এখানে আমাদের মিশন সম্পূর্ণ ভিন্ন।।

রুবিও জানান, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। ক্যারিবীয় সাগরে বড় নৌবহর মোতায়েন এবং তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বজায় থাকবে, যা ওয়াশিংটনকে ভবিষ্যৎ পরিস্থিতিতে ‘বিপুল প্রভাব খাটানোর সুযোগ’ দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X